advertisement

Hooghly News: হুগলিতে রক্তারক্তি! বাড়ি দখল ঘিরে প্রোমোটার ও মালিকের ধুন্ধুমার, মাথা ফাটল মহিলার

Last Updated:

Hooghly News: প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলি। বাড়ি দখল নিয়ে দু'পক্ষের মারামারিতে মাথা ফাটল এক মহিলার। পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখলেও সেইভাবে এগিয়ে আসতে দেখা যায়নি কাউকেই। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাড়ি দখলকে ঘিরে তুলকালাম হুগলি
বাড়ি দখলকে ঘিরে তুলকালাম হুগলি
হুগলি: এক মহিলার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর, বাঁশ দিয়ে মাথা ফাটানোর অভিযোগ। একটি বাড়ির দখল নেওয়াকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগ, হাতাহাতির পরিপ্রেক্ষিতে হুলস্থুল হুগলি। পুরো ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন প্রতিবেশীরা, পথচলতিরা।
হুগলিতে সোমবার এমন ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এলাকায়। একটি বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বাড়ির মালিক ও প্রোমোটারের মধ্যে বিবাদ এবং সেই বিবাদের পরিপ্রেক্ষিতে চলছে মামলা। মামলা চলাকালীন বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ দেবশ্রী দুবে নামে ওই মহিলার বিরুদ্ধে। যিনি ওই বাড়ির মালিক বলে নিজেকে দাবি করছেন। আর এমন ঘটনায় প্রোমোটারের লোকজন বাধা দিলে তাদের লোহার রড মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা ওই মহিলাকে বেধড়ক মার এবং তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ প্রোমোটারের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই মহিলা-সহ প্রোমোটার পক্ষের আরও একজন আহত হয়েছেন। আহত দু’জনের চিকিৎসা চলছে উত্তরপাড়া হাসপাতালে।
advertisement
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা দাবি করেছেন, মামলা চললেও তার বাড়িতে থাকার অনুমতি দিয়েছে আদালত। সেই মতো বাড়িতে ঢুকতে গেলে প্রোমোটার তার লোকজন নিয়ে এসে চরম হয়ে মারধর করে। মাথা ফাটিয়ে দেয়। চুলের মুঠি ধরে মারধর করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই ঘটনায় মনোজ মালু নামের ওই প্রোমোটারের দাবি, যে বাড়ি নিয়ে মামলা চলছে সেই বাড়ির তালা ভেঙে ঢোকেন মহিলা। সেই সময় তার কর্মচারীরা বাধা দিতে এলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: হুগলিতে রক্তারক্তি! বাড়ি দখল ঘিরে প্রোমোটার ও মালিকের ধুন্ধুমার, মাথা ফাটল মহিলার
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement