advertisement

Dilip Ghosh: SIR ইস্যু থেকে বিজেপির ইস্তেহার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন দিলীপ ঘোষ! জানুন

Last Updated:

Dilip Ghosh: মঙ্গলবার সকালে নিজের বাংলো থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন দিলীপ ঘোষ। 

+
দিলীপ

দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠক

খড়গপুর, রঞ্জন চন্দ: হাইভোল্টেজ খড়গপুর। ইতিমধ্যে বিভিন্ন সিটে শাসক ও বিরোধী তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। খড়গপুর থেকে এবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিপক্ষ হিসেবে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন প্রদীপ সরকার। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রেল শহর খড়গপুরের রাজনীতি। দিলীপ ঘোষের একাধিক চাঁচাছোলা মন্তব্যে ক্রমশ্য চড়ছে রাজনীতির পারদ।
মঙ্গলবার সকাল থেকে তার বক্তব্যে নিশানায় রাজ্য সরকার ও তৃণমূল দল। এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ থেকে বিজেপি দলের ইস্তেহার প্রকাশ সব বিষয়ে মুখ খুলেছেন তিনি।এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে রাত বারো’টা নাগাদ। কমিশনের সাইটে বেরিয়েছে তালিকা।
আরও পড়ুনঃ ব্রাশ ছাড়াই ঝকমকে সাফ টয়লেট সিট! ১০ টাকা খরচ, ‘এই’ ঘরোয়া কৌশল ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতো কাজ
দিলীপ বলেন, যা বলেছে নির্বাচন কমিশন তা প্রতিনিয়ত বেরোবে। যে নাম বাকি আছে সেগুলো ভেরিফিকেশন করে সব ক্লিয়ার করবে। সেই প্রসেসের মধ্যেই আছে। এখন আদালত দেখাশোনা করছে। সেই জন্য ভরসা রাখা উচিত। নিশ্চয়ই সমাধান হয়ে যাবে। এখনও একমাস সময় আছে।ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শশা কিনলে খালি তেতো হয়? চিন্তা নেই! সহজ উপায়ে চিনুন মিষ্টি শসা, ‘এই’ ট্রিকে না খেয়েই বুঝতে পারবেন
আগামী ২৮ মার্চ ভোটের ইস্তাহার বিজেপির। আসছেন অমিত শাহ। মোদির সেনাপতির হাত দিয়েই ইস্তাহার প্রকাশের পরিকল্পনা। যুবসমাজ ও মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণার সম্ভাবনা।তৃণমূলের দেখান পথেই বিজেপি? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সার্বিক বিষয় থাকবে বাংলার সার্বিক উন্নতির জন্য যা যা করার দরকার নিঃসন্দেহে করবে বিজেপি। মঙ্গলবার সকালে নিজের বাংলো থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। তবে প্রতিদিনই নতুনভাবে বাড়ছে রাজনীতির প্যারামিটার। শেষ হাসি হাসবে কে তা বলবে সময়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: SIR ইস্যু থেকে বিজেপির ইস্তেহার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন দিলীপ ঘোষ! জানুন
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement