advertisement

পোশাক থেকে অনুশীলন, আইপিএল শুরুর আগে একগুচ্ছ কড়া নিয়ম জারি বিসিসিআইয়ের! না মানলেই শাস্তি!

Last Updated:

IPL 2026 New Rules: টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখতে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনে কী করা যাবে আর কী করা যাবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সব দলকে।

আইপিএল ২০২৬
আইপিএল ২০২৬
আইপিএল ২০২৬ শুরুর আগে নতুন কিছু নিয়ম জারি করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখতে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনে কী করা যাবে আর কী করা যাবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সব দলকে। বিসিসিআইয়ের এই নতুন নিয়মগুলি সব দলের ক্ষেত্রে মেনে চলা বাধ্যতামূলক।
নতুন নির্দেশ অনুযায়ী, প্র্যাকটিস সেশনে যাওয়ার সময় সব খেলোয়াড়কে দলীয় বাসেই যাতায়াত করতে হবে। পরিবারের সদস্যরা আলাদা গাড়িতে যাবেন এবং হসপিটালিটি এরিয়া থেকে অনুশীলন দেখবেন। এতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
এছাড়া ম্যাচ শেষে প্রেজেন্টেশন অনুষ্ঠানে পোশাক নিয়েও কড়াকড়ি করা হয়েছে। খেলোয়াড়দের “ফ্লপি হ্যাট” বা হাতকাটা জার্সি পরা যাবে না। প্রথমবার নিয়ম ভাঙলে সতর্ক করা হবে, আর দ্বিতীয়বার করলে জরিমানা দিতে হবে। একই সঙ্গে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ পরার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
advertisement
advertisement
নেট প্র্যাকটিসের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। প্রতিটি দল দুটি নেট ও একটি সাইড উইকেট পাবে অনুশীলনের জন্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দল একসঙ্গে অনুশীলন করলে সমান সুযোগ দেওয়া হবে। তবে কোনো দল আগে শেষ করলে অন্য দল সেই উইকেট ব্যবহার করতে পারবে না। ম্যাচের দিন কোনো অনুশীলন বা ফিটনেস টেস্টের অনুমতি নেই।
advertisement
ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এর প্রথম পর্বের সূচি ঘোষণা হয়েছে। ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। নতুন নিয়মের মধ্যেই এবার শুরু হতে চলেছে জমজমাট আইপিএল মরসুম।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পোশাক থেকে অনুশীলন, আইপিএল শুরুর আগে একগুচ্ছ কড়া নিয়ম জারি বিসিসিআইয়ের! না মানলেই শাস্তি!
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement