KKR News: কেকেআরে এল আরও এক পেসার! চোট সমস্যায় জর্জরিত দলের চিন্তা কি এবার কমবে?
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Knight Riders: ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নতুন মরশুম শুরুর আগে চোটের সমস্যায় ভুগছে কেকেআর।
২৮ মার্চ থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৬-এর। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নতুন মরশুম শুরুর আগে চোটের সমস্যায় ভুগছে কেকেআর। ছিটকে গিয়েছে একাধিক তারকা পেসার। এবার একজনের বদল নিল কিং খানের দল।
পিঠে চোটের কারণে আকাশ দীপ এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন। এর ফলে বোলিং বিভাগে বড় ধাক্কা খেয়েছে কেকেআর। সেই জায়গায় বিদর্ভের বাঁহাতি পেসার সৌরভ দুবেকে দলে নিয়েছে নাইটরা। দলের এক কর্তা জানিয়েছেন, সৌরভ দুবে এতদিন নেট বোলার হিসেবে দলের সঙ্গে অনুশীলন করছিলেন, কিন্তু এখন তিনি মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
২৮ বছর বয়সী দুবে এখনও আইপিএলে অভিষেক করতে পারেননি। যদিও তিনি আগেও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু চোটের কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। গত নিলামে অবিক্রিত থাকলেও রেজিস্টার্ড প্লেয়ার পুল থেকে তাঁকে বেছে নেয় কেকেআর। নতুন করে সুযোগ পেয়ে খুশি সৌরভ। প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে তরুণ বাঁ হাতি পেসার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ KKR News: নতুন মরশুম শুরুর আগে কেকেআরের দুর্বলতা কী কী? যা দ্রুত না শোধরালে ভুগতে হতে পারে!
তবে সমস্যা এখানেই শেষ নয় কেকেআরের। দলের আরেক তারকা পেসার হর্ষিত রানাও হাঁটুর চোটের কারণে পুরো মরশুম থেকে ছিটকে গেছেন। ফলে বিকল্প খুঁজতে কেকেআর ইতিমধ্যেই ট্রায়াল শুরু করেছে, যাতে দ্রুত শক্তিশালী বোলিং লাইনআপ গড়ে তোলা যায়। বিদেশী পেসার মাথিশা পাথিরানাও চোট সারিয়ে কবে দলে যোগ দেবেন তা নিশ্চিত নয়। ফলে পেস বোলিং অ্যাটাক নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে নাইট শিবিরের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 10:27 AM IST









