advertisement

BJP Candidate: ভরতপুরে এবার পদ্ম শিবিরের চমক অনামিকা! হুমায়ুনের বিপরীতে জিততে মরিয়া প্রার্থীর প্রচারে ঝড়

Last Updated:

BJP Candidate: পদ্ম ফুল ফোটাতে ভরতপুর বিধানসভায় গেরুয়া শিবিরের প্রার্থী অনামিকা ঘোষ। দিনরাত এক করে, কখনও পায়ে হেঁটে কখনও বা দেওয়াল লিখন করেই ভোটের প্রচার চলছে।

+
ভরতপুরে

ভরতপুরে পদ্ম শিবিরের প্রার্থী অনামিকা ঘোষ।

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ভরতপুর বিধানসভাতে এবার মহিলা ব্রিগেড তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় মহিলাদের প্রার্থী করেছে গেরুয়া শিবির। পদ্ম ফুল ফোটাতে ভরতপুর বিধানসভাতে গেরুয়া শিবিরের প্রার্থী করা হয়েছে অনামিকা ঘোষকে। ইতিমধ্যেই বহিরাগত তকমা দেওয়া হয়েছে বিজেপির প্রার্থীকে। দিনরাত এক করে কখনও পায়ে হেঁটে কখনও বা দেওয়াল লিখন করেই ভোটের প্রচার শুরু করেছেন। কান্দি মহকুমাতে খড়গ্রাম, ভরতপুর ও কান্দিতে মহিলা প্রার্থী করে ভোট টানার এক রণকৌশল নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই বিজেপি দল করে আসছেন অনামিকা ঘোষ। বহরমপুরের বাসিন্দা হলেও ভরতপুর বিধানসভাতে তাকে প্রার্থী করে বঙ্গ বিজেপি, তার উপরেই আস্থা গেরুয়া শিবিরের। সংসার সামলে এখন দিনরাত এক করে ভোটের প্রচারে ব্যস্ত অনামিকা। বিভিন্ন সময়ে অনামিকা ঘোষ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, তাই তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। বিজেপির আশা ভরতপুরে অনামিকার হাত ধরেই পদ্ম ফুল ফুটবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জলঙ্গীতে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বাবর আলি! কে এই বাবর আলি জানেন? রইল প্রার্থী পরিচয়
বিজেপির প্রার্থী অনামিকা ঘোষ জানিয়েছেন, আমি তো বাংলার মেয়ে। মুখ্যমন্ত্রী যদি বাংলাতে বাংলায় মহিলাকে চাই। তাহলে আমি কী করে বহিরাগত হলাম। যদিও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আছেন। তাকে কটাক্ষ করে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। হুমায়ুন কবীর তিনি কোনওভাবেই ফ্যাক্টর হবে না। জনতা যা রায় দেবে, তাই মাথা পেতে নেব। তবে ভরতপুরে মানুষের ভাল জনসমর্থন পেয়ে আপ্লুত অনামিকা দেবীও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
BJP Candidate: ভরতপুরে এবার পদ্ম শিবিরের চমক অনামিকা! হুমায়ুনের বিপরীতে জিততে মরিয়া প্রার্থীর প্রচারে ঝড়
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement