advertisement

Assembly Election 2026: জলঙ্গীতে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বাবর আলি! কে এই বাবর আলি জানেন? রইল প্রার্থী পরিচয়

Last Updated:

Assembly Election 2026: বাবর আলি পৃথিবীর খুদে প্রধান শিক্ষক। তাঁকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল। সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বাবর।

+
জলঙ্গীর

জলঙ্গীর তৃণমূল প্রার্থী বাবর আলি

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের বেলডাঙার সন্তান বাবর আলি। তিনি পৃথিবীর খুদে প্রধান শিক্ষক। আর তাঙ্কেই প্রার্থী করে চমক দিয়েছে শাসকদল তৃণমূল। সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বাবর। কিন্তু জানেন কি, কে এই বাবর আলি? বাড়ি থেকে ১০ কিমি দূরের স্কুলে যাতায়াতের পথে ন’বছরের এক পড়ুয়া দেখেছিল, তার চেয়ে বয়সে ছোট বেশ কয়েকটি খুদে রাস্তার ধারে পড়ে থাকা নোংরা-আবর্জনা থেকে প্লাস্টিক, বোতল ভাঙা সংগ্রহ করছে।
মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বলে তারা তার মতো পড়াশোনা করতে পারছে না। এই ভাবনা ঝড় তোলে শিশুমনে। তাদের পড়ানোর কথা ভাবে সে। আর যেমন ভাবনা, তেমন কাজ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার ভাবতা এলাকার শঙ্করপুর গ্রামের বাসিন্দা বাবর আলি মাত্র ন’বছর বয়সে নিজের বাড়ির উঠোনে পেয়ারা গাছের নীচে ‘আনন্দ শিক্ষা নিকেতন’ স্কুল প্রতিষ্ঠা করে এলাকার গরিব ঘরের ন’জন খুদে পড়ুয়া নিয়ে যাত্রা শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ প্রচারের আগে জটেশ্বর মন্দিরে পুজোয় মগ্ন বিজেপি প্রার্থী ! কেন যান এই মন্দিরে? জানালেন নিজেই
সালকা ২০০২। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় নিজের বাড়িতে স্কুল খুলে ফেলেন। এরপর বিবিসি মাত্র ১৬ বছর বয়সে তাঁকে ‘বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দেয়। নানা রাজ্যের পাঠ্যপুস্তকে ঠাঁই পেয়েছে বাবর আলির জীবনী। বাবর আলি আসলে বহু বঞ্চিত শিশুর জীবন বদলে দিয়েছেন। সমাজসেবামূলক অবদানের জন্য অনেক মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেছেন। জানা গিয়েছে, বাবর আলির কাজ ও তাঁর জীবনী রাজ্যের বিদ্যালয়ের পাঠ্যপুস্তক এবং এনসিইআরটি পাঠ্যক্রমেও স্থান পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমান জেলা প্রশাসনে নিয়োগ, আজই আবেদন করুন
জলঙ্গিতে টিকিট পেয়ে বাবর জানান, “এতদিন একরকম জায়গায় কাজ করেছি। এবার পরিধিটা অনেকটা বেড়ে গেল, বলতে পারেন দায়িত্বও। মানুষ পাশে থাকলে অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করব।” বাবর আলি জানান, ইতিমধ্যেই জলঙ্গী থেকে ভাল সাড়া পাচ্ছেন। সেই মানুষটি এবার জলঙ্গিকে কতটা এগিয়ে নিয়ে যান, সেটা দেখার। বাবর আলি এও জানিয়েছেন, আমি স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক ময়দানে পা দিয়েছি। আমাকে জলঙ্গীতে প্রার্থী করা হয়েছে। আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে কাজ করা-সহ মানুষের পাশে থাকব।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Assembly Election 2026: জলঙ্গীতে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বাবর আলি! কে এই বাবর আলি জানেন? রইল প্রার্থী পরিচয়
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement