Job Vacancy: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর! পূর্ব বর্ধমান জেলা প্রশাসনে নিয়োগ, আজই আবেদন করুন
- Reported by:Sayani Sarkar
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: আপনার বয়স কি ৬০ থেকে ৬৫-র মধ্যে তাহলে পূর্ব বর্ধমানের প্রশাসনিক বিভাগে মিলবে চাকরির সুযোগ ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে চাকরি।
advertisement
*গ্রামীণ এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলির (SHG) আর্থিক অন্তর্ভুক্তিকরণ এবং ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ আরও গতিশীল করতে 'ব্যাঙ্কিং রিসোর্স পার্সন' নিয়োগ করতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (Anandadhara) অধীনে জেলা গ্রামীণ উন্নয়ন শাখা (DRDC) এবং জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের (DMMU) পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
*চুক্তিভিত্তিক 'ব্যাঙ্কিং রিসোর্স পার্সন' হিসেবে কাজ করতে হবে জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে।তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য।আবেদনের জন্য কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। ব্যাঙ্ক অফিসার হিসেবে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে সিসি লোন, সেভিংস অ্যাকাউন্ট, বিমা এবং গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত আর্থিক সাক্ষরতার কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
advertisement
advertisement
*অতিরিক্ত জেলা মিশন অধিকর্তা (DMMU) এবং প্রকল্প অধিকর্তার (DRDC) দফতরে আগামী ২৫ মার্চ, ২০২৬ (বুধবার) সকাল ১০:৩০টা থেকে শুরু হবে ওয়াক-ইন-ইন্টারভিউ। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের আসল নথির সঙ্গে এক সেট সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড ও আধার কার্ড, অবসরকালীন অভিজ্ঞতার শংসাপত্র, নথিভুক্ত চিকিৎসকের দেওয়া শারীরিক সক্ষমতার শংসাপত্র, ব্যাঙ্কিং ও অ্যাকাউন্টিং সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্রের ফটোকপি আনতে হবে।
advertisement
advertisement








