advertisement

Jalpaiguri Accident: ২৪ ঘণ্টার মধ্যে ফের তিস্তা ব্রিজে দুর্ঘটনায় মৃত্যু, মহিলাকে পিষে দিল বাইক! আটক ২

Last Updated:

Jalpaiguri Accident: চব্বিশ ঘণ্টার মধ্যে সোমবার রাতে আবার দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়।

ভয়ঙ্কর দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা
জলপাইগুড়ি: ফের তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনা। দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু হল মহিলার। গুরুতর জখম ছেলে। রবিবার রাতে একই পথে দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাইক চালকের। ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে সোমবার রাতে আবার দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। ঘটনায় বাইক চালক-সহ দুজনকে আটক করেছে পুলিশ। একজন পলাতক। তার খোঁজ চলছে।
গত ১৯ মার্চই সময় বাঁচাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি অ্যাম্বুল্যান্স ও একটি দূরপাল্লা মালবাহী গাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি গাড়িই। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোহিতনগর ৩১ নং জাতীয় সড়কের এলাকায়।
আরও পড়ুন: সরকার গড়তে পারলে বাংলায় বিজেপির কী কী প্রতিশ্রুতি? ২৮ মার্চ ইস্তেহার প্রকাশ করতে পারেন অমিত শাহ
স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, একটি অ্যাম্বুল্যান্স জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎই সেটি দিক পরিবর্তন করে আবার জলপাইগুড়ির দিকে ফিরে আসে। অভিযোগ, রাস্তার ফাঁকা অংশ ব্যবহার করে দ্রুত ঘোরার চেষ্টা করে অ্যাম্বুল্যান্সটি। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি দূরপাল্লার মালবাহী গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি সরাসরি ধাক্কা মারে মালবাহী গাড়ির তেলের ট্যাংকে। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দুটি গাড়িই আগুনে জ্বলে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন: আমলা-পুলিশ-জেলাশাসকের পর এবার ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি, নয়া অফিসার তালিকাও দিয়ে দিল কমিশন
স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করে এবং পুড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে। সৌভাগ্যবশত, এই ভয়াবহ দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে অ্যাম্বুল্যান্স চালকের তাড়াহুড়ো ও অসতর্কতাকেই প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
শান্তনু কর
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri Accident: ২৪ ঘণ্টার মধ্যে ফের তিস্তা ব্রিজে দুর্ঘটনায় মৃত্যু, মহিলাকে পিষে দিল বাইক! আটক ২
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement