advertisement

West Bengal Assembly Elections: রবীন্দ্রনাথ ঘোষকে প্রণাম করে প্রচার শুরু পার্থর, বর্ষীয়ান নেতাকে কাকা সম্বোধন! কোচবিহারে জমজমাট প্রচার

Last Updated:
West Bengal Assembly Elections: এনবিএসটিসির চেয়ারম্যান হিসেবে বেশি পরিচিতি তাঁর। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। ভোট প্রচার শুরু করার আগে কার কাছে গেলেন তিনি?
1/5
কোচবিহার, অনন্যা দে: কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়। এনবিএসটিসির চেয়ারম্যান হিসেবে বেশি পরিচিতি তাঁর। ভোট প্রচার শুরু করার আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গেলেন পার্থপ্রতিম। রবি বাবুকে কাকা সম্বোধন করে প্রণাম করলেন ভাইপো পার্থ।

2/5
বিধানসভা নির্বাচনে দলের টিকিট না পেয়ে নিজেকে একপ্রকার গৃহবন্দী করে রেখেছেন তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।কোচবিহারের রাজনীতিতে কাকা-ভাইপোর এই জুটি একসময় বিখ্যাত ছিল। কাকার মন খারাপের খবর পেয়ে তাঁর বাড়ি ছুটলেন ভাইপো পার্থপ্রতিম রায়। কাকার পা ছুঁয়ে প্রণাম জানালেন।ভাইপো ভোটে টিকিট পাওয়ার পর বাড়ি এসেছে, তা ভাবনার বাইরে ছিল রবীন্দ্রনাথ ঘোষের।

3/5
কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাতে হাজির হলেন ভাইপো, উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম রায়।এই সাক্ষাৎ শেষে দু’জনের মধ্যে হয় গুরুত্বপূর্ণ আলোচনা।কোচবিহার জেলার রাজনীতিতে রবীন্দ্রনাথের এর হাত ধরেই উত্থান পার্থপ্রতিমের।

4/5
তাঁরা পরস্পরকে সম্বোধন করেন কাকা-ভাইপো বলে।এক সময় দু’জনের ঘনিষ্ঠতা থাকলেও ২০২০ সাল থেকে বদলাতে থাকে চিত্র।রাজনৈতিক বিভিন্ন কারণে দূরত্ব বেড়েছিল কিছু দিন আগেই। বহু বার প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে দেখে গিয়েছে ‘ভাইপো’কে। দীর্ঘদিন এক মঞ্চেও দেখা যায়নি তাঁদের দু’জনকে।

5/5
কাকা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারের পর পার্থপ্রতিম রায় জানান,
কাকা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারের পর পার্থপ্রতিম রায় জানান, " রাজনীতির উর্ধ্বেও একটি সম্পর্ক রয়েছে। রবি বাবুকে আমি কাকা হিসেবে বরাবর মেনে এসেছি। বিধানসভা নির্বাচনের দল আমাকে টিকিট দিয়েছে। কাকা বহু পুরনো রাজনৈতিক নেতা। নির্বাচনে কী কী রণকৌশল প্রয়োগ করা উচিত? এই বিষয়ে উনার সাহায্য আমি নেব। "
advertisement
advertisement
advertisement