Assembly Election : রুটি বেলছেন কেউ, দাড়ি কেটে দিচ্ছেন! ভোটের বাজারে এবার জলে ভরা ক্ষেতে নামলেন বিজেপি প্রার্থী! কাদায় নেমে যা করলেন...
- Reported by:Jiam Momin
- Published by:Suman Majumder
Last Updated:
Assembly Election : বিধানসভা নির্বাচনী প্রচারে নেমে চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বিজেপি প্রার্থী! মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা যা করলেন!
উত্তরবঙ্গ জুড়ে টানা দু’দিনের অকাল বৃষ্টিতে বিপর্যস্ত মালদহের বিস্তীর্ণ কৃষিজমি। জেলার প্রায় ১২ হাজার হেক্টর আলুর জমি জলের তলায় চলে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন আলু চাষিরা। বাজারে আলুর দাম নেই, তার উপর জলমগ্ন জমি থেকে আলু তুলতে গিয়ে বাড়ছে খরচ। সব মিলিয়ে মাথায় হাত কৃষকদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
এই পরিস্থিতিতেই নির্বাচনী প্রচারে নেমে চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে মাঠে নামলেন মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন মহিষবাথানি পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়ে প্রথমে বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি। এরপর সহরা এলাকায় জলমগ্ন আলুর ক্ষেতে নেমে নিজের হাতে আলু তোলার কাজে অংশ নেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন।( ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
ক্ষেত থেকে উঠে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে অভিযোগ করেন, “এই সরকার কৃষক বিরোধী। বিপদের সময় চাষিদের পাশে নেই প্রশাসন।” তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধাগুলো আটকে রেখেছে রাজ্য সরকার। বিজেপি সরকার আসলে কৃষকরা সমস্যা থেকে মুক্তি পাবেন।" যদিও বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তার জন্য আবেদন জানান তিনি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement









