advertisement

NRS Hospital: জুনিয়র ডাক্তারদের উপরে হামলা, এনআরএস হাসপাতালে ENT বিভাগে কর্মবিরতি শুরু চিকিৎসকদের

Last Updated:

NRS Hospital: গলায় পয়সা আটকে যাওয়া এক তিন বছরের শিশুকে রবিবার রাতে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার খাদ্যনালীতে খাবার থাকায় অপারেশনের সিদ্ধান্ত একটু দেরিতে নেওয়া হয়, তাতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা।

এনআরএএস হাসপাতালে ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ফাইল ছবি।
এনআরএএস হাসপাতালে ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ফাইল ছবি।
কলকাতাঃ জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তারক্ষীদের ওপর রোগীর পরিবারের হামলা, প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন শিয়ালদহ এনআরএএস হাসপাতালে ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে এই মর্মে অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গলায় পয়সা আটকে আচমকা অসুস্থ হয়ে পড়েছিল তিন বছরের এক শিশু। পরিবারের সদস্যরা তাকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন রবিবার রাতে। কিন্তু যে সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় সেই সময় তার খাদ্যনালীতে খাবার আটকে ছিল।
অভিযোগ, খাদ্যনালিতে খাবার থাকলে অপারেশন করা সম্ভব হয় না। তাই রাত বারো’টা দশে বাচ্চাটিকে ভর্তি করার পর তিন’টের সময় অপারেশন করার পরিকল্পনা নিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু কেন দেরী হচ্ছে, তা বোঝালেও মানতে চাননি পরিবারের সদস্যরা। দেরীর অভিযোগে শিশুর বাবা-সহ পরিবার-পরিজন চিকিৎসকদের ওপরে চড়াও হন। মহিলা জুনিয়র ডাক্তারদের অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এমনকি ওয়ার্ডের নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: মার্চের চড়া গরমেও ফলবে কাঁড়ি কাঁড়ি তাজা, সবুজ, সুগন্ধি ধনেপাতা! রইল চাষের স্মার্ট ফর্মুলা, বাজার থেকে বেশি দামে কিনতে হবে না
এনআরএস হাসপাতালের সুপার ডঃ মানবেন্দ্র সরকার জানিয়েছেন, এন্টালি থানায় হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কিন্তু ঘটনার পরে প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাই  দ্রুত অভিযুক্তদের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবিতে কাজ বন্ধ করলেন জুনিয়র চিকিৎসকরা।
advertisement
অভিজিৎ চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS Hospital: জুনিয়র ডাক্তারদের উপরে হামলা, এনআরএস হাসপাতালে ENT বিভাগে কর্মবিরতি শুরু চিকিৎসকদের
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement