advertisement

৭ গোলের মালা! মিনি ডার্বিতে লাল-হলুদ ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল সাদা-কালো ব্রিগেড

Last Updated:

East Bengal Vs Mohammedan: ২৩ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ৭-০ গোলে উড়িয়ে দিল মহামেডান এফসিকে। এর আগে প্রথম মিনি ডার্বিতে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হেরেছিল মহামেডান।

ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল
মরশুমের দ্বিতীয় মিনি ডার্বিতে একতরফা দাপট দেখাল ইস্টবেঙ্গল। ২৩ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা ৭-০ গোলে উড়িয়ে দিল মহামেডান এফসিকে। এর আগে প্রথম মিনি ডার্বিতে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হেরেছিল মহামেডান। দ্বিতীয় ডার্বিতে লাল-হলদ ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গেল সাদা-কালো ব্রিগেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। মাত্র ৬ মিনিটে দুরন্ত দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন আনোয়ার আলি। এরপর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইউসুফ এজেজারি। প্রথমার্ধেই আরও একটি পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করে ফেলে লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচের মোড় ঘুরে যায় যখন মহামেডানের ডিফেন্ডার জোসেফ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনে হয়ে যাওয়ার পর মহামেডান পুরোপুরি ভেঙে পড়ে। ইস্টবেঙ্গলের ধারাবাহিক আক্রমণের সামনে তাদের রক্ষণ একেবারেই অসহায় হয়ে যায়। কোনওরকম লড়াই এদিন অস্কার ব্রুজোর দলকে দিতে পারেনি মহামেডান।
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধেও একই দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। আবার গোল করেন এজেজারি। এরপর বিষ্ণু, আনোয়ার আলি এবং শেষদিকে নন্দকুমার গোল করে স্কোরলাইন ৭-০ করেন। মহামেডানের গোলরক্ষক পদম ছেত্রী কয়েকটি ভালো সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত। একইসঙ্গে সুযোগ কাজে লাগাতে পারলে এক ডজন গোলও দিতে পারত ইস্টবেঙ্গল।
advertisement
এই জয়ের ফলে ইস্টবেঙ্গল ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, মহামেডান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। আপাতত আইএসএলে আন্তর্জাতিক বিরতির জন্য কিছুদিন খেলা বন্ধ থাকবে, এরপর আবার লিগ শুরু হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৭ গোলের মালা! মিনি ডার্বিতে লাল-হলুদ ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল সাদা-কালো ব্রিগেড
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement