West Bengal Elections 2026: ভোটের আগে কড়া নিরাপত্তা বলয়! রাজ্যে মোতায়েন ৭৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কলকাতাতেই সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে, তার ঠিক পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। নির্বাচনকে সামনে রেখে সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজর দিয়েই এই মোতায়েন করা হয়েছে বলে সূত্রের দাবি।
advertisement
advertisement
রাজ্যে আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট ঘোষণার আগে যেখানে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, সেখানে আরও ৩০০ কোম্পানি বাহিনী ৩১ তারিখের মধ্যে মোতায়েন করা হচ্ছে। ফলে মোট বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৭৮০ কোম্পানি।
সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতায়, তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। নির্বাচন ঘিরে সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজর রেখে এই মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের পরিসংখ্যান অনুযায়ী, দার্জিলিংয়ে ১৩, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৮, কালিম্পংয়ে ৫, কোচবিহারে ৩৩, আলিপুরদুয়ারে ৮ এবং জলপাইগুড়িতে ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে।
উত্তরবঙ্গের অন্যান্য এলাকায় ইসলামপুর পুলিশ জেলায় ১৮, রায়গঞ্জে ১৩, দক্ষিণ দিনাজপুরে ১৭ এবং মালদায় ৩৩ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৩৩ এবং জঙ্গিপুরে ১৮ কোম্পানি মোতায়েন রয়েছে।
advertisement
নদিয়া জেলায় কৃষ্ণনগরে ২০ ও রানাঘাটে ১৪ কোম্পানি বাহিনী রয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটে ২৩ এবং হাওড়া গ্রামীণে ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। হুগলি গ্রামীণে ২০ এবং চন্দননগর কমিশনারেটে ১৬ কোম্পানি বাহিনী রয়েছে।
কলকাতায় সর্বাধিক ৬০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় বারাসাতে ২০, বনগাঁয় ৯, বসিরহাটে ৩০ এবং ব্যারাকপুর কমিশনারেটে ২৪ কোম্পানি বাহিনী রয়েছে। বিধাননগরে ১১ কোম্পানি মোতায়েন করা হয়েছে।
advertisement
দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুরে ৩০, ডায়মন্ড হারবারে ১৭ এবং সুন্দরবনে ১৫ কোম্পানি বাহিনী রয়েছে। পূর্ব মেদিনীপুরে ৪৮ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৩৭ এবং ADPC-তে ২৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরে ৩৫, ঝাড়গ্রামে ১৩, বাঁকুড়ায় ১৯, পুরুলিয়ায় ২৪ এবং বীরভূমে ৩৪ কোম্পানি বাহিনী রাখা হয়েছে।
সব মিলিয়ে রাজ্যজুড়ে মোট ৭৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুরক্ষিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 10:44 PM IST









