আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী, পাথরপ্রতিমায় অভিষেক, ভোটের প্রচার শুরু করবেন মমতা-অভিষেক
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ থেকেই ভোটের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সভার জন্য বেছে নেওয়া হয়েছে রাজবংশী অধ্যুষিত একাধিক আসন। মাটিগাড়া-নকশালবাড়ি ছাড়াও ময়নাগুড়ি, আলিপুরদুয়ারে সভা আছে মমতার।
কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন। মুখ্যমন্ত্রী প্রচার করবেন আলিপুরদুয়ারে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়।
মঙ্গলবার কর্মসূচি বলতে চালসায় একটি গির্জায় গিয়ে স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে জনসংযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার থেকে পুরোদমে নির্বাচনী জনসভা শুরু, ময়নাগুড়ি থেকে। তারপর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব মধ্য হয়ে পশ্চিম – একমাস বঙ্গের পথে পথেই কাটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব দিনই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই সফরেই স্পর্শেই তাঁর চতুর্থ মা-মাটি-মানুষ সরকার গড়ার অভিযান। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গল থেকেই প্রচারে ঝাঁপাচ্ছেন। তাঁর নির্বাচনী কর্মসূচি শুরু হচ্ছে নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকেই।
advertisement
advertisement
মঙ্গলবার দুপুরে পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর গোটা মাস তাঁরও টানা কর্মসূচি রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।
এর আগে ভবানীপুরে নিজের কর্মিসভায় দলের তিন কাউন্সিলরের প্রশংসা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার ভবানীপুরে কর্মিসভার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী৷ সেই কর্মিসভাতেই ভবানীপুর এলাকায় দলের কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কয়েকজন কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি দলের তিন কাউন্সিলরের কাজের প্রশংসা কপরেছেন তৃণমূলনেত্রী ৷ মুখ্যমন্ত্রী যাঁদের প্রশংসা করেন, তাঁদের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিম এবং দেবলীনা বিশ্বাস৷ এ ছাডা়ও সংগঠক হিসেবে স্থানীয় নেতা বাবলু সিং-এর ভূমিকার প্রশংসাও করেন তৃণমূলনেত্রী ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 9:41 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী, পাথরপ্রতিমায় অভিষেক, ভোটের প্রচার শুরু করবেন মমতা-অভিষেক










