IIT Kharagpur: গ্রামীণ মহিলারা পাক স্বনির্ভরতার স্বাদ! নারী ক্ষমতায়নে আইআইটি খড়গপুরের মাস্টারস্ট্রোক, ফের স্থাপন করল এক উজ্জ্বল দৃষ্টান্ত
- Reported by:Ranjan Chanda
- Published by:Sneha Paul
Last Updated:
IIT Kharagpur: গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী ও সচেতন করে তুলতে এক অনন্য উদ্যোগ নিল আইআইটি খড়গপুর। 'উন্নত ভারত অভিযান'-এর আওতায় আয়োজিত বিশেষ কর্মশালায় উঠে এল স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং টেকসই জীবনযাপনের পাঠ।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ গ্রামীণ ভারতের অন্দরে উন্নয়নের আলো পৌঁছে দিতে এবং প্রান্তিক নারীদের ক্ষমতায়নে এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করল আইআইটি খড়গপুর। ‘উন্নত ভারত অভিযান’-এর আওতায় প্রতিষ্ঠানের রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেটিভ সাস্টেইনেবল টেকনোলজি সেন্টার সম্প্রতি ঝাড়গ্রাম জেলার মহিলাদের জন্য এক বিশেষ সচেতনতা শিবির আয়োজন করে। গোপীবল্লভপুর-১ এবং নয়াগ্রাম ব্লকের ২০টিরও বেশি গ্রাম থেকে আসা প্রায় ৭০ জন মহিলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে এক অনন্য মাত্রা দান করেছে।
গ্রামীণ এলাকায় সঠিক স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং নারীদের স্বনির্ভর করে তোলাই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য। এক নজরকাড়া সাংস্কৃতিক শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অংশগ্রহণকারী মহিলারা সেখানে তাঁদের নিজস্ব লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে গর্বের সঙ্গে তুলে ধরেন।
আরও পড়ুনঃ ডেবরায় পানীয় জলের হাহাকার! PHE-র পাম্প খারাপ হয়ে বিপত্তি, প্রায় চার মাস ধরে বিপাকে ৬০টি পরিবার
আইআইটি খড়গপুরের মূল প্রবেশদ্বার থেকে শুরু হওয়া এই পদযাত্রা ক্যাম্পাসের রুরাল ডেভেলপমেন্ট সেন্টারে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে জোর দিয়ে বলেন, গ্রামীণ নারীদের সঠিক স্বাস্থ্য সচেতনতা এবং স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে স্বনির্ভর হয়ে ওঠাই হল সামাজিক প্রগতির মূল চাবিকাঠি। সঠিক তথ্যের অভাব ও সামাজিক কুসংস্কার দূর করার উপরেও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
advertisement
advertisement
এই কর্মশালা মূলত দু’টি ভিন্ন কারিগরি অধিবেশনে বিন্যস্ত ছিল, যা গ্রামীণ জীবনের দৈনন্দিন সমস্যার সমাধানে বিশেষ আলোকপাত করে। প্রথম অধিবেশনে অভিজ্ঞ চিকিৎসকরা মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পরিবার পরিকল্পনার মতো অত্যন্ত জরুরি বিষয়গুলি নিয়ে সহজ ভাষায় আলোচনা করেন। এরপরের অধিবেশনে বিশেষজ্ঞরা ঘরোয়া শক্তির সঠিক ও সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব ও টেকসই জীবনযাপনের উপর দিকনির্দেশনা প্রদান করেন। এর ফলে মহিলারা যেমন স্বাস্থ্যের বিষয়ে সচেতন হয়েছেন, তেমনই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রার মানোন্নয়নের পথ খুঁজে পেয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অধ্যাপক সোমনাথ ঘোষালের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠান অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি করেছে। কর্মশালা শেষে মহিলারা আইআইটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাঁদের নিজস্ব গ্রামগুলিতেও এই ধরণের আরও সচেতনতা শিবির আয়োজনের জন্য অনুরোধ জানান। গ্রামীণ সমাজের সামগ্রিক বিকাশ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আইআইটি খড়গপুর তাঁদের এই সামাজিক দায়বদ্ধতা ও ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আবারও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 24, 2026 9:28 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
IIT Kharagpur: গ্রামীণ মহিলারা পাক স্বনির্ভরতার স্বাদ! নারী ক্ষমতায়নে আইআইটি খড়গপুরের মাস্টারস্ট্রোক, ফের স্থাপন করল এক উজ্জ্বল দৃষ্টান্ত









