advertisement

US-Israel-Iran War: ইরানে ক্ষমতার বদল, পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করানো কার্যত 'মুশকিল ', যুদ্ধে নতুন করে লাভ ক্ষতির অঙ্ক কষছে আমেরিকা

Last Updated:

US-Israel-Iran War: মার্কিন কর্মকর্তারা এখন মনে করছেন ইরান যুদ্ধের শুরুতে যে কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের আশা করা হয়েছিল, যেমন ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করা বা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা স্থায়ীভাবে বন্ধ করা তার বাস্তবায়ন সম্ভব নয়৷ সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে

ইরানে ক্ষমতার বদল, পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করানো কার্যত 'মুশকিল ', যুদ্ধে নতুন করে লাভ ক্ষতির অঙ্ক কষছে আমেরিকা
ইরানে ক্ষমতার বদল, পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করানো কার্যত 'মুশকিল ', যুদ্ধে নতুন করে লাভ ক্ষতির অঙ্ক কষছে আমেরিকা
ইরানের সঙ্গে চলতে এই সংঘাতের ফলে উপড়ে ফেলা যাবে না সেদেশের ধর্মীয় শাসন ব্যবস্থা, এবার মেনেই নিলেন আমেরিকার প্রশাসনিক কর্মকর্তারা৷ সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি, মার্কিন কর্মকর্তারা এখন মনে করছেন ইরান যুদ্ধের শুরুতে যে কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের আশা করা হয়েছিল, যেমন ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাত করা বা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা স্থায়ীভাবে বন্ধ করা তার বাস্তবায়ন সম্ভব নয়৷
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠেছে হরমুজ প্রণালী পুনরায় চালু করা। এই প্রণালীটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা কর্মকর্তারা এখন বাস্তবসম্মত ফলাফল কী হতে পারে তা নতুন করে মূল্যায়ন করছেন৷
advertisement
advertisement
প্রতিবেদনে দাবি, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ ভেঙে দিতে পারলে আমেরিকা যুদ্ধের আঁচ কমিয়ে কিছুটা সাফল্য দাবি করতে পারবে৷ এর ফলে বিশ্বের জ্বালানি সংকট প্রশমিত হবে এবং ভবিষ্যতে হামলার ক্ষেত্রে ইরানের প্রভাবও কমবে। ইসরায়েলের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, যদি ইরান আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করে বা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোয়, তাহলে ভবিষ্যতেও সামরিক অভিযান চালানো হতে পারে।
advertisement
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের এক নেতার সঙ্গে যোগাযোগ রাখছে এবং তেহরান যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। তিনি আরও জানান, ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দেওয়া সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে, নইলে বিদ্যুৎকেন্দ্রে হামলা হতে পারে। তিনি দাবি করেন, একটি চুক্তি এই সপ্তাহেই হতে পারে এবং আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জড়িত ছিলেন। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।
advertisement
যদিও আলাপ আলোচনার দাবি, উড়িয়ে দিয়েছে ইরান৷ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ জানান, আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি৷ ভুয়ো খবর ছড়াচ্ছে আমেরিকা, বলেও দাবি করেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US-Israel-Iran War: ইরানে ক্ষমতার বদল, পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করানো কার্যত 'মুশকিল ', যুদ্ধে নতুন করে লাভ ক্ষতির অঙ্ক কষছে আমেরিকা
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement