Cooking gas supply: রান্নার গ্যাসের সমস্যা মেটাতে দেশে আসছে আরও দুটি এলপিজি গ্যাস ভর্তি ট্যাঙ্কার
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Cooking gas supply: ভারতে রান্নার গ্যাসের সমস্যা মেটাতে আসছে আরও দুটি এলপিজি গ্যাস ভর্তি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী অনেক দেশের জন্য বন্ধ থাকলেও, সেখান দিয়েই পার হতে চলেছে আরও দুটো এলপিজি ভর্তি ট্যাঙ্কার।
নয়াদিল্লি: ভারতে রান্নার গ্যাসের সমস্যা মেটাতে আসছে আরও দুটি এলপিজি গ্যাস ভর্তি ট্যাঙ্কার। হরমুজ প্রণালী অনেক দেশের জন্য বন্ধ থাকলেও, সেখান দিয়েই পার হতে চলেছে আরও দুটো এলপিজি ভর্তি ট্যাঙ্কার। জানা গিয়েছে ওই পরিমাণ গ্যাস দেশের এক দিনের গ্যাসের জোগান নিশ্চিত করতে পারে। এই ট্যাঙ্কারগুলো আগামী দুই দিনের মধ্যে ভারতের উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এলপিজি ভর্তি Pine Gas এবং Jag Vasant — কাছাকাছিই রয়েছে। সোমবার সকালে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালী পার হয়েছে। আরও দুইটি ভারতীয় ট্যাঙ্কার হরমুজ দিয়ে চলেছে। এই দুইটি জাহাজ, ৯২,৬১২ টন LPG বহন করছে। এই ট্যাঙ্কারগুলো ২৬ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে ভারতীয় বন্দরে পৌঁছতে পারে। Ministry of Ports, Shipping and Waterways জানিয়েছে, এই জাহাজ দুটিতে মোট ৬০ জন নাবিক এবং কর্মী রয়েছেন। পারস্য উপসাগরে যুদ্ধের জেরে যে ২২টি ভারতীয় জাহাজ আটকেছিল তার মধ্যেই ছিল এই দুটি জাহাজ।
advertisement
advertisement
এর আগে, শিবালিক এবং নন্দা দেবী, প্রায় ৯২,৭১২ টন LPG নিয়ে নিরাপদে ভারতীয় উপকূলে পৌঁছেছে। এলপিজি বহনকারী শিবালিক ১৬ মার্চ তারিখে গুজরাতের মুন্দ্রাতে পৌঁছয়, আর অন্য LPG ট্যাঙ্কার নন্দা দেবী পরের দিন গুজরাতের কাণ্ডলা পোর্ট পৌঁছায়।
advertisement
PTI news agency অনুযায়ী, প্রায় ৫০০টি tanker vessel Persian (Arabian) Gulf-এ আটকে রয়েছে, যার মধ্যে রয়েছে ১০৮টি crude oil tanker, ১৬৬টি oil product tanker, ১০৪টি chemical/product tanker, ৫২টি chemical tanker এবং ৫৩টি অন্যান্য ট্যাঙ্কার রয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ভারত প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল, ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ৬০ শতাংশ LPG আমদানি করে। যুদ্ধের আগে India-র আমদানিকৃত অপরিশোধিত তেলের অর্ধেকের বেশি Saudi Arabia, Iraq এবং UAE থেকে আসত, এবং হরমুজ ব্যবহার করেই তা আনা হত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 10:19 AM IST








