Alipurduar News: বাবার দেখানো পথেই ফালাকাটার সুমন, গাজন এলেই...! আজও পেশা হিসেবে টিকে আছে ‘শিব’ সাজার ঐতিহ্য
- Reported by:Annanya Dey
- Published by:Madhab Das
Last Updated:
Alipurduar News: গাজন মানেই শিবের উপাসনা আর হরেক রকম সাজ। ফালাকাটার সুমন বাবার হাত ধরে এই শিল্পে এসেছিলেন। আজ অভাবের সংসারেও বহুরূপী সাজেই চলছে সংসার।
ফালাকাটা, অনন্যা দে: গাজন উৎসবে শিব সেজে বাড়ি বাড়ি গিয়ে সকলের মনোরঞ্জন করতেন ফালাকাটার সুমন সরকারের বাবা। এখন বাবার বয়স হয়েছে তাই ছেলে হিসেবে গাজন উৎসবের এই পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছে সুমন সরকার। ফালাকাটার বিভিন্ন রাস্তায় গেলে দেখা মিলছে শিব সেজে ঘুরছেন সুমন সরকার।
চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। এই পুজো উপলক্ষে গ্রাম বাংলায় মেলার আয়োজন করা হয়। শিব ভক্তরা একমাস কঠিন ব্রত রেখে চড়ক পুজোর আয়োজন করেন। এই পুজোর বিশেষ আকর্ষণ বহুরূপীর নৃত্য। যার মহড়া চালিয়ে যান গাজন উৎসবের সঙ্গে জড়িত শিল্পীরা। বহুরূপী সাজেন শিব ভক্তরা। তারা চৈত্রমাসের মাঝামাঝি সময় থেকে ভক্তরা শিব, পার্বতী, কালী-সহ একাধিক দেবতার সাজ নিয়ে ঘুরতে থাকেন চারিদিকে। বিভিন্ন জায়গায় ঘুরে শিবের গান পরিবেশন করে থাকেন তারা।
advertisement
advertisement
আলিপুরদুয়ার জেলায় ফালাকাটায় বড় চড়ক পুজোর মেলার আয়োজন করা হয়। এই মেলায় বহুরূপীদের নাচ দেখতে আসেন এলাকার বাসিন্দারা। কেউ শিব, কেউ আবার সাজেন পার্বতী। গায়ে বিভিন্ন রং মেখে, বিভিন্ন গয়না পরে নিজেদের সাজিয়ে তোলেন তারা। এখন তারাই হয়ে উঠেছেন মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু।চড়ক পুজোয় তাঁদের সাজ হবে আরও উজ্জ্বল। মূলত এই বহুরূপীরা বছরের এই সময় দেবতার রূপ নিয়ে এবং নাচ, গান করে বাড়তি টাকা উপার্জন করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুমন সরকার জানান, “আমি পাঁচ বছর ধরে চড়ক পুজোর সঙ্গে যুক্ত। রীতিমতো আনন্দের সঙ্গে এই কাজটি করি। আমরা শিব পার্বতী সেজে বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করি। চড়ক পুজোর মেলায় নাচ, গান দেখিয়ে আরও বেশি টাকা উপার্জন হয়। কেউ তো এখন আর এই কাজের সঙ্গে যুক্ত থাকতে চান না। যদি আমাদের দেখে নতুন প্রজন্ম এগিয়ে আসে, তাহলে তাঁদের বাড়তি উপার্জনের পথ প্রশস্ত হবে।”
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 24, 2026 10:03 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বাবার দেখানো পথেই ফালাকাটার সুমন, গাজন এলেই...! আজও পেশা হিসেবে টিকে আছে ‘শিব’ সাজার ঐতিহ্য








