South 24 Parganas News: দ্রুতগতির নেশায় নিমেষেই সব শেষ, টোটো আর বাইকের মুখোমুখি সংঘর্ষে গেল প্রাণ! গুরুতর আহত আরও ৫

Last Updated:

South 24 Parganas News: জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে গিয়েছে একটি প্রাণ। গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়েছে। দ্রুতগতির জেরে মর্মান্তিক পরিণতি বলে মত স্থানীয়দের।

দুর্ঘটনার জেরে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাইক
দুর্ঘটনার জেরে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাইক
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় যখম পাঁচ, ঘটনাস্থলে মৃত এক। গুরুতর জখম অবস্থায় দুজনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। সোমবার গভীর রাতে জয়নগর রেল স্টেশন থেকে টোটোতে চেপে বাড়ি ফিরছিল দুর্গাপুর ও মিত্রি পাড়ার কয়েকজন বাসিন্দা।
টোটোটি যখন রথতলা মোড়ের কাছে আসে, ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি মোটরসাইকেল প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরবাইক চালক। নাম শুভ দাস এবং গুরুতর জখম হয় এক বাইক আরোহী ও টোটোয় থাকা পাঁচ যাত্রী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: পুলিশে পুলিশে ছয়লাপ, ধরে ধরে হচ্ছে চেকিং! রাজ্যে নির্বাচনের উত্তাপ গিয়ে পড়ল আসানসোল স্টেশনেও
তারপর জখম ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় টোটোতে থাকা এক যাত্রী এবং বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ টোটো ও বাইকটিকে উদ্ধার করেছে জয়নগর থানার পুলিশ। ঠিক কী কারনে এই দুর্ঘটনা, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত দেহটি জয়নগর থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী খুব দ্রুত গতিতে বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে পারাপার করছিলেন। তখন স্থানীয় মানুষরা আলোচনা করেন যেভাবে গাড়ি চালানো হচ্ছে, তাতে যেকোনও সময় দুর্ঘটনা হতে পারে। আর ঠিক সেই মতো কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় এই বড়সড় দুর্ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: দ্রুতগতির নেশায় নিমেষেই সব শেষ, টোটো আর বাইকের মুখোমুখি সংঘর্ষে গেল প্রাণ! গুরুতর আহত আরও ৫