Bengal Assembly Election 2026: অভিনব ভোট প্রচারে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী, সোজা চেপে উঠলেন ট্রেনে,তারপর...
- Reported by:Souvik Roy
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Assembly Election 2026: বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই বীরভূমের সিউড়িতে শুরু হয়েছে জোরদার প্রচার, দেখা মিলছে ভিন্নধর্মী প্রচারেরও। ২৩ তারিখ ভোটকে সামনে রেখে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় ও তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লড়াই জমে উঠেছে।
বীরভূম, সৌভিক রায়: সামনেই বিধানসভা নির্বাচন। হাতে আর এক মাসেরও কম সময়। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রচার শুরু করে দিয়েছেন। আর ভোট মানেই বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে ভোট প্রচার। কেউ বুলেট চালিয়ে প্রচার করছেন কেউ আবার সাইকেল চালিয়ে নিজের প্রচার করছেন। ঠিক তেমনি এক ভিন্ন ধরনের প্রচার দেখা গেল বীরভূমের সিউড়ি বিধানসভায়।
প্রসঙ্গত দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। সামনের মাসের ২৩ তারিখ বীরভূম জেলায় ১১ টি বিধানসভায় নির্বাচন। সেখানে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ মহাকরণে দরজার ত্রুটিতে গ্রিন লাইন বিপর্যস্ত, ৪০ মিনিট পর স্বাভাবিক মেট্রো পরিষেবা
প্রত্যেক রাজনৈতিক দল যেমন নিজেদের প্রচার শুরু করেছেন ঠিক তেমন ভাবেই সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এইদিন প্রচার করতে করতে উঠে পড়েছিলেন সিউড়ি হাওড়া মেমু এক্সপ্রেস ট্রেনে। সেখানে ট্রেনে চেপে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। তারপর তিনি নেমে পড়েন চিনপাই স্টেশনে।
advertisement
advertisement
চিনপাই স্টেশনে নেমে তিনি সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগ শোনেন। তারপর তিনি আবার ট্রেনে করে ফিরে আসেন সিউড়ি স্টেশনে। সেখানেই এক বিক্রেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এর হাতে দুটি টক ঝাল লজেন্স হাতে তুলে দেন। জগন্নাথ চট্টোপাধ্যায় এর এমন ধরনের অভিনব প্রচার বেশ নজর কেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 24, 2026 3:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Bengal Assembly Election 2026: অভিনব ভোট প্রচারে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী, সোজা চেপে উঠলেন ট্রেনে,তারপর...










