advertisement

Weight Loss Drugs: প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি! রোগা করার ওষুধে কড়া সতর্কবার্তা কেন্দ্রের

Last Updated:

Weight Loss Drugs: প্রেসক্রিপশন ছাড়া ওজন কমানোর GLP-1 ওষুধের বিক্রি ও প্রচারে কড়া নজরদারি শুরু করেছে কেন্দ্র। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লিঃ ওজন কমানোর ওষুধ ওজেম্পিক এবং মৌনজারো ঘিরে বাড়তে থাকা বিতর্কের মাঝে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। GLP-1 ভিত্তিক এই ওষুধগুলির অননুমোদিত বিক্রি ও প্রচার রুখতে নজরদারি আরও জোরদার করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইনে নৈতিকতা বজায় রাখতে এবং রোগীর সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ এই না হলে বামপ্রার্থী! পথে অসুস্থকে বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন ধ্রুবজ্যোতি! কিন্তু হল না শেষরক্ষা
সম্প্রতি বাজারে GLP-1 ওষুধের একাধিক জেনেরিক সংস্করণ আসার পর থেকেই উদ্বেগ বাড়ে। অভিযোগ, এই ওষুধগুলি এখন প্রেসক্রিপশন ছাড়াই খুচরো ফার্মাসি, অনলাইন প্ল্যাটফর্ম, পাইকারি বিক্রেতা এবং বিভিন্ন ওয়েলনেস বা স্লিমিং ক্লিনিক থেকে সহজেই পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ ব্যবহার করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
এই পরিস্থিতিতে গত ১০ মার্চ, ২০২৬-এ ড্রাগ কন্ট্রোলার নির্মাতাদের জন্য একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। সেখানে সারোগেট বিজ্ঞাপন বা কোনও ধরনের পরোক্ষ প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বা অনুমোদনহীন ব্যবহারে উৎসাহিত করে।
advertisement
ইতিমধ্যেই দেশজুড়ে কড়া অভিযান শুরু হয়েছে। অনলাইন ফার্মাসির গুদাম, পাইকারি ও খুচরো বিক্রেতা এবং বিভিন্ন স্লিমিং ক্লিনিক-সহ মোট ৪৯টি প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়েছে। এই অভিযানে অনুমোদিত বিক্রি, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া এবং বিভ্রান্তিকর প্রচারের মতো একাধিক অনিয়ম ধরা পড়েছে। সংশ্লিষ্টদের নোটিসও পাঠানো হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ধরনের ওষুধ কেবলমাত্র এন্ডোক্রিনোলজিস্ট ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের প্রেসক্রিপশনেই ব্যবহারযোগ্য। নির্দিষ্ট ক্ষেত্রে কার্ডিওলজিস্টরাও তা লিখতে পারেন। আগামী দিনেও এই নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। নিয়ম না মানলে লাইসেন্স বাতিল, জরিমানা এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Weight Loss Drugs: প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি! রোগা করার ওষুধে কড়া সতর্কবার্তা কেন্দ্রের
Next Article
advertisement
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
  • সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী!

  • 'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...!

  • তাঁরা কারা জানেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement