CPIM Candidate: এই না হলে বামপ্রার্থী! পথে অসুস্থকে বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন ধ্রুবজ্যোতি! কিন্তু হল না শেষরক্ষা
- Reported by:Koushik Adhikary
- Published by:Salmali Das
Last Updated:
CPIM Candidate: খড়গ্রামে ভোট প্রচারের মাঝেই অসুস্থ ব্যক্তিকে কোলে তুলে হাসপাতালে পাঠান বাম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। তবে চিকিৎসার পরও শেষরক্ষা হয়নি, মৃত্যু হয় শঙ্কর মন্ডলের—প্রার্থীর মানবিক ভূমিকায় প্রশংসা এলাকাজুড়ে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: খড়গ্রামে বিধানসভা নির্বাচনে এবার জোর টক্কর দিচ্ছেন বাম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা। আর ভোট প্রচারে ফাঁকেই অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। এক ব্যক্তি অসুস্থ হতেই ভোটের প্রচার ছেড়ে ছুটে এলেন তিনি। নিজেই কোলে তুলে নিলেন রোগীকে। যদিও শেষ রক্ষা হল না মৃত্যু হয় শঙ্কর মন্ডলের।
আরও পড়ুনঃ ভোর ৪:৫৫-এ কী ঘটেছিল? আর জি কর হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়!
জানা গিয়েছে, খড়গ্রামের দেবী পারুলিয়া গ্রামের বাসিন্দা শঙ্কর মন্ডল। শারিরীক অসুস্থার কারণে বাড়ির সামনে রাস্তার ধারে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তখনই সেই এলাকা দিয়ে ভোটের প্রচারে যাচ্ছিলেন ধ্রুবজ্যোতি সাহা। প্রচার থামিয়ে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে কোলে করে তুলে গাড়িতে নিয়ে যান প্রার্থী। চিকিৎসার জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
ধ্রুবজ্যোতি সাহা জানিয়েছেন, ‘নিত্যদিনের মতোই আজকেও ভোটের প্রচার করছিলাম। খড়গ্রামের দেবী পারুলিয়া গ্রামে আমার কর্মসূচি ছিল। বামকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে যখন ভোটের প্রচার করি তখন দেখা যায় এক ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছেন। টোটো গাড়ি আসবে বলে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। আমি তৎক্ষণাৎ বিষয়টি জানতে পেরেই তাঁকে কোলে তুলে নিয়ে আমার গাড়িতে করে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠাই।’ রামপুরহাট মহকুমা হাসপাতাল নিকটবর্তী হওয়ার কারণে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু হাসপাতালে পাঠানো হলেও শেষপর্যন্ত আর প্রাণ রক্ষা হয়নি। মৃত্যু বরণ করেন শঙ্কর মন্ডল। যদিও সিপিআইএম প্রার্থীর এই মানবিক মুখ ও অতি দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা ।
Location :
Murshidabad,West Bengal
First Published :
Mar 23, 2026 8:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
CPIM Candidate: এই না হলে বামপ্রার্থী! পথে অসুস্থকে বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন ধ্রুবজ্যোতি! কিন্তু হল না শেষরক্ষা










