advertisement

Birbhum News: বোলপুরে এ কী কাণ্ড! শিক্ষিকার বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা

Last Updated:

Birbhum News: অভিযুক্ত জীবনবিজ্ঞান শিক্ষিকা অপর্ণা সরকার এবং লাইব্রেরিয়ান নিপেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্রীরা। স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ।

শিক্ষিকার বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ
শিক্ষিকার বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: বোলপুরে স্কুলে শিক্ষিকার বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা। বীরভূমের বোলপুরের শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে অসভ্য আচরণ ও ছাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযুক্ত জীবনবিজ্ঞান শিক্ষিকা অপর্ণা সরকার এবং লাইব্রেরিয়ান নিপেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছে ছাত্রীরা। অভিযোগ, দশম শ্রেণির শিক্ষিকা অপর্ণা সরকার দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস নেন না।
আরও পড়ুন- আগামী ২৭ দিন আরও ভয়ঙ্কর…! ভাগ্য বদলে দেবেন শনিদেব, এই ৩ রাশির কাটবে ফাঁড়া, জানুন আপনার কপালে কী?
একাধিকবার অনুরোধ সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এদিন ছাত্রীদের সঙ্গে তাঁর বচসা বাঁধে। সেই সময় শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন ছাত্রী আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- শুক্র-চন্দ্রের বিরল সংযোগে কাঁপবে দুনিয়া…! বৈভব লক্ষ্মী রাজযোগে ‘মালামাল’ ৩ রাশি, লাগবে লটারি, কাঁড়ি কাঁড়ি টাকা গুণে শেষ হবে না
স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয় আসে এবং কার্যত পুলিশের সামনে অভিযুক্ত লাইব্রেরিয়ান শিক্ষককে বেধড়ক মারধর করে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: বোলপুরে এ কী কাণ্ড! শিক্ষিকার বিরুদ্ধে অসভ্য আচরণের অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement