advertisement

North 24 Parganas News: জীবনে যা কখনও করেননি, ভোট প্রচারে তাই করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র! হাতে তুলে নিলেন ব্যাট, খেললেন ক্রিকেট

Last Updated:
স্থানীয়দের অনুরোধে তিনি মাঠে নেমে প্রথমবারের মতো ব্যাট হাতে তুলে নেন। কিছুক্ষণ খেলায় অংশগ্রহণও করেন, যা দেখে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
1/6
ভোটের প্রচারের ব্যস্ততার মাঝেই হিঙ্গলগঞ্জ বিধানসভায় ধরা পড়ল এক অন্যরকম ছবি। জনসংযোগে বেরিয়ে হঠাৎই ক্রিকেট মাঠে নেমে পড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, যা ঘিরে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য ও উৎসাহ।

2/6
ঈদ উপলক্ষে বরুনহাট পঞ্চায়েতের কাটাখালি ৪৫ নম্বর বুথে স্থানীয়দের উদ্যোগে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই সময়ই এলাকায় প্রচারে ছিলেন রেখা পাত্র এবং মাঠের পরিবেশ তাকে আকৃষ্ট করে।

3/6
স্থানীয়দের অনুরোধে তিনি মাঠে নেমে প্রথমবারের মতো ব্যাট হাতে তুলে নেন। কিছুক্ষণ খেলায় অংশগ্রহণও করেন, যা দেখে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয়দের অনুরোধে তিনি মাঠে নেমে প্রথমবারের মতো ব্যাট হাতে তুলে নেন। কিছুক্ষণ খেলায় অংশগ্রহণও করেন, যা দেখে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
advertisement
4/6
খেলার অভিজ্ঞতা নিয়ে রেখা পাত্র বলেন, “জীবনে এই প্রথম ব্যাট হাতে নিয়ে মাঠে নামলাম, খুব ভালো লাগছে।” এই অভিজ্ঞতা তার কাছে একেবারেই নতুন এবং আনন্দদায়ক বলে জানান তিনি।

5/6
এছাড়াও এই সুযোগে এলাকার সংখ্যালঘু পরিবারগুলির সঙ্গে কথা বলে জনসংযোগও সারেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা করে নিজের বার্তা পৌঁছে দেন।

6/6
ভোটের ময়দানে যেখানে নানা ধরনের প্রচারের ছবি সামনে আসে, সেখানে রেখা পাত্রের এই সহজ-সরল অংশগ্রহণ এক ভিন্ন দৃষ্টান্ত তুলে ধরল। রাজনীতির বাইরে গিয়ে মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই মুহূর্ত অনেকের কাছেই আলাদা গুরুত্ব পেল।