advertisement

West Bengal Opinion Poll: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতাই, কত আসন পেতে পারে তৃণমূল? উঠে এল News 18 ওপিনিয়ন পোলে

Last Updated:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার ঝুলিতে আসতে পারে কত আসন, ইঙ্গিত দেওয়া হল News 18 ওপিনিয়ন পোলে

News18
News18
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল? সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই৷
নেটওয়ার্ক ১৮-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন৷ বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷
এই জনমত সমীক্ষাতেও স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ভর করেই টানা চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী হিসেবে কাদের তাঁরা পছন্দ করছেন, এই প্রশ্নের জবাবে অধিকাংশ ৪৮.৫ শতাংশ উত্তরদাতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পছন্দ করেছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা৷
advertisement
advertisement
ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷
গত পাঁচ বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছে, সেই প্রশ্নের উত্তরে ৪৩.৩ শতাংশ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন৷ ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷ রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ উত্তরদাতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Opinion Poll: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতাই, কত আসন পেতে পারে তৃণমূল? উঠে এল News 18 ওপিনিয়ন পোলে
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement