Marigold: গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়, সংসার সামলে এভাবেই উপার্জন করছেন গ্রামের মহিলারা
- Reported by:Mainak Debnath
- Published by:Riya Das
Last Updated:
Nadia News: স্থানীয় মাঠে চাষ হওয়া গাঁদা ফুল তুলে চাষিরা বাড়িতে বাড়িতে দিয়ে যান, আর সেই ফুল দিয়েই মহিলারা তৈরি করেন মালা। পরে সেই মালা বিক্রি হয় বাদকুল্লা হাটে।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: গাঁদা ফুলের মালা গেঁথে সামান্য আয়, তাতেই কিছুটা স্বস্তি গ্রামের মহিলাদের। নদিয়ার শান্তিপুরের বড়জিয়াকুর তালপুকুর পাড়ায় বাড়ির কাজ সামলে গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়ের পথ খুঁজে নিয়েছেন এলাকার বহু মহিলা। স্থানীয় মাঠে চাষ হওয়া গাঁদা ফুল তুলে চাষিরা বাড়িতে বাড়িতে দিয়ে যান, আর সেই ফুল দিয়েই মহিলারা তৈরি করেন মালা। পরে সেই মালা বিক্রি হয় বাদকুল্লা হাটে।
এখানে মালা গাঁথার হিসেব চলে ‘কুড়ি’ হিসেবে। দশটি করে মোট কুড়িটি মালা গাঁথলে তাকে বলা হয় এক কুড়ি। প্রতিটি কুড়ি মালা গাঁথার জন্য মহিলারা পান ১৫ টাকা করে মজুরি। তবে আয় নির্ভর করে কে কত দ্রুত ও কত বেশি মালা গাঁথতে পারেন তার ওপর। কেউ দিনে ১০ কুড়ি পর্যন্ত মালা গাঁথেন, আবার কেউ পাঁচ কুড়ি পর্যন্ত করতে পারেন।
advertisement
আরও পড়ুন- আগামী ২৭ দিন আরও ভয়ঙ্কর…! ভাগ্য বদলে দেবেন শনিদেব, এই ৩ রাশির কাটবে ফাঁড়া, জানুন আপনার কপালে কী?
যেহেতু গাঁদা ফুলের চাষ সারা বছর সমানভাবে হয় না, তাই এই কাজও সারা বছর নিয়মিত থাকে না। তবুও বাড়ির গৃহস্থালির কাজ শেষ করে অবসর সময়ে এই মালা গাঁথার কাজ করে কিছুটা উপার্জন করতে পারেন এলাকার মহিলারা। সেই আয় দিয়ে সংসারের খরচে সামান্য হলেও সহায়তা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- শুক্র-চন্দ্রের বিরল সংযোগে কাঁপবে দুনিয়া…! বৈভব লক্ষ্মী রাজযোগে ‘মালামাল’ ৩ রাশি, লাগবে লটারি, কাঁড়ি কাঁড়ি টাকা গুণে শেষ হবে না
স্থানীয় বাসিন্দা অনিতা রায় জানান, বাড়ির কাজকর্ম সামলে সময় পেলেই তিনি মালা গাঁথেন। এতে খুব বেশি টাকা না মিললেও নিজের হাতখরচা এবং সংসারের ছোটখাটো খরচ মেটাতে কিছুটা সুবিধা হয়। গ্রামের বহু মহিলার কাছেই তাই গাঁদা ফুলের এই মালা গাঁথা শুধুমাত্র একটি কাজ নয়, বরং স্বনির্ভরতার ছোট্ট এক পথ। যদিও আয় সীমিত, তবুও এই সামান্য উপার্জনই তাদের জীবনে এনে দেয় কিছুটা স্বস্তি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 8:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Marigold: গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়, সংসার সামলে এভাবেই উপার্জন করছেন গ্রামের মহিলারা









