advertisement

West Bengal Opinion Poll: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির ভোট শতাংশ কত হতে পারে? বামেদের অবস্থা কী? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য

Last Updated:

West Bengal Opinion Poll: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে পারে তৃণমূল-বিজেপি? বামেদের ভোট শতাংশ কি কমবে না এবার বাড়বে? তা নিয়েই সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোলের ইঙ্গিত।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে পারে তৃণমূল-বিজেপি?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে পারে তৃণমূল-বিজেপি?
কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস? বিজেপির ভোট শতাংশই বা কত হতে পারে? বামেদের ভোট শতাংশ কি কমবে না এবার বাড়বে? তা নিয়েই সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল প্রকাশ্যে এল।
সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ হতে পারে ৪১.৯। বিজেপির ভোট শতাংশ হতে পারে ৩৪.৯। কংগ্রেস ৩.৬ শতাংশ ও বামফ্রন্টের ঝুলিতে যেতে পারে ৪.১ শতাংশ ভোট। অন্যান্য ২.৫ শতাংশ ও অমীমাংসিত ভোট শতাংশ ১৩।
আরও পড়ুন: পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন বাংলার মানুষ? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য! মমতা না শুভেন্দু, কে এগিয়ে?
ওপনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪৮.৫% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এদিকে, বিজেপির শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৩৩.৪% মানুষের, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৩.৭% মানুষ, সিপিআইএম-এর মহম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৪.৩% মানুষের, অন্যান্য কাউকে পছন্দ ৪.৯% মানুষের, আর এ বিষয়ে মন্তব্য করতে চাননি ৫.২% মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুন: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতাই, কত আসন পেতে পারে তৃণমূল? উঠে এল News 18 ওপিনিয়ন পোলে
এদিকে, নেটওয়ার্ক ১৮-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন৷ বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷ ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Opinion Poll: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির ভোট শতাংশ কত হতে পারে? বামেদের অবস্থা কী? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement