advertisement

West Bengal Opinion Poll: পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন বাংলার মানুষ? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য! মমতা না শুভেন্দু, কে এগিয়ে?

Last Updated:

West Bengal Opinion Poll: বাংলার বিধানসভা ভোটের ওপনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪৮.৫% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই।

কাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ বাংলার মানুষের?
কাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ বাংলার মানুষের?
কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল? কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী? কোন দল কত শতাংশ আসন পেতে পারে? তা নিয়েই সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল প্রকাশ্যে এল। আর তাতে দেখতে ইচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই৷ আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অধিকাংশেরই পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়।
ওপনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪৮.৫% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এদিকে, বিজেপির শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৩৩.৪% মানুষের, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৩.৭% মানুষ, সিপিআইএম-এর মহম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৪.৩% মানুষের, অন্যান্য কাউকে পছন্দ ৪.৯% মানুষের, আর এ বিষয়ে মন্তব্য করতে চাননি ৫.২% মানুষ।
advertisement
advertisement
এদিকে, নেটওয়ার্ক ১৮-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন৷ বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷
advertisement
ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷
গত পাঁচ বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছে, সেই প্রশ্নের উত্তরে ৪৩.৩ শতাংশ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন৷ ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷ রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ উত্তরদাতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Opinion Poll: পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন বাংলার মানুষ? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য! মমতা না শুভেন্দু, কে এগিয়ে?
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement