সূর্যকুমারের পর কে হতে পারেন ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক? প্রাক্তন তারকার ভবিষ্যদ্বাণী!
- Published by:Sudip Paul
Last Updated:
Indian Team Captain: বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় আগামী কয়েক বছরে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে যারা রয়েছেন, তাদের মধ্যে একজনের নাম জানালেন আকাশ চোপড়া।
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপডডা মনে করেন, শ্রেয়স আইয়ার আইপিএল ২০২৬-এ ভালো নেতৃত্ব করতে পারলে ভারতের ভবিষ্যৎ টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যেতে পারেন। তাঁর মতে, বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের জায়গায় আগামী কয়েক বছরে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়স আইয়ার।
আকাশ চোপড়া জানান, আইয়ারের অধিনায়কত্বের যাত্রা বেশ চমকপ্রদ। দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়ে তিনি ফাইনালে তুলেছিলেন। দিল্লিকে নেতৃত্ব দেওয়ার পর তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন। পরে পঞ্জাব কিংসে যোগ দিয়ে ২০২৫ সালে দলকে ফাইনালে তুলেছেন, যা তাঁর নেতৃত্বের দক্ষতার প্রমাণ দেয়।
তিনি আরও বলেন, ২০২১ সালে চোট পাওয়ার পর দিল্লি ক্যাপিটালসকে শ্রেয়স আইার এবং ঋষভ পন্থের মধ্যে একজনকে বেছে নিতে হয়েছিল। তখন পন্থ অধিনায়ক থাকায় ফ্র্যাঞ্চাইজি তাঁকেই ভরসা করে। এরপর আইয়ার অন্য দলে গিয়ে নিজের নেতৃত্বগুণ প্রমাণ করেন।
advertisement
advertisement
চোপড়া মনে করেন, আইয়ার এখনও যথাযথ কৃতিত্ব পাননি। বিরাট কোহলি, এমএস ধোনি এবং রোহিত শর্মার মতো আন্তর্জাতিক সাফল্য না থাকায় তাঁর প্রভাব কিছুটা কম বলে মনে করা হয়। তবে তিনি যদি আরও একটি ট্রফি জিততে পারেন, তাহলে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়বে।
advertisement
সবশেষে চোপড়া বলেন, আইয়ার যদি ধারাবাহিকভাবে রান করেন এবং দলকে প্লে-অফ বা শিরোপার লড়াইয়ে নিয়ে যেতে পারেন, তাহলে ভবিষ্যতে তিনি ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে পারেন। এমনকি তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ার সম্ভাবনাও রাখেন। আইপিএল ২০২৬-এ তাঁর পারফরম্যান্সই এখন সবার নজরে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 8:43 PM IST










