Badshah Second Marriage: ডিভোর্সের ৬ বছর পর আবার গোপনে জনপ্রিয় নায়িকাকে বিয়ে করলেন বাদশা, ছবি ভাইরাল
- Published by:Pooja Basu
Last Updated:
বিয়েতে বাদশা পরেছেন একটি বাদামী কুর্তা এবং একটি সোনালী পাগড়ি। ইশা পরেছেন ঐতিহ্যবাহী লাল সালোয়ার-কুর্তা। কয়েকটি ছবিতে তাঁদের গলায় মালাও দেখা গেছে। মালা বদলের রীতি পালন করেছেন তাঁরা৷
advertisement
advertisement
বিয়েতে বাদশা পরেছেন একটি বাদামী কুর্তা এবং একটি সোনালী পাগড়ি। ইশা পরেছেন ঐতিহ্যবাহী লাল সালোয়ার-কুর্তা। কয়েকটি ছবিতে তাঁদের গলায় মালাও দেখা গেছে। মালা বদলের রীতি পালন করেছেন তাঁরা৷ অন্য ছবিগুলোতে এই দম্পতি হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। অভিনেত্রী ও মডেল ইশার মা এই ছবিগুলো শেয়ার করে দম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
এটা বাদশার দ্বিতীয় বিয়ে যা ছিল অত্যন্ত অনাড়ম্বর৷ শুধুমাত্র পরিবার ও খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এমনকী ইন্ডাস্ট্রির ভিতরের মানুষদের কাছে তাঁর বিয়ের খবর গোপন রেখেছিলেন। বাদশার বিয়ের ছবি দেখে ভক্তরা অবাক হয়েছেন। তবে, বাদশা এবং ইশা, দু’জনের পক্ষ থেকেই বিয়ের এই খবরটি এখনও নিশ্চিত করা হয়নি।
advertisement
advertisement
সকলে জানতে চান যে দ্বিতীয়বার কাকে বিয়ে করলেন বাদশা? কে এই ইশা রিখি? সিপ্পি গিল অভিনীত 'জাট বয়েজ পুট জাট্টান দে' ছবির মাধ্যমে ইশা রিখি তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি অমরিন্দর গিলের 'হ্যাপি গো লাকি' ছবিতে অভিনয় করেন। ২০১৪ এবং ২০১৫ সালে 'মেরে ইয়ার কামিনে' এবং 'হোয়াট দ্য জাট'-এর মতো ছবির মাধ্যমে তিনি তার খ্যাতি আরও সুদৃঢ় করেন।
advertisement







