West Medinipur News: হিমশীতল চারধাম থেকে তারাপীঠ-গঙ্গাসাগর! সাইকেলেই আধ্যাত্মিকতার খোঁজে ওম প্রকাশ, ঘুরছেন এক তীর্থক্ষেত্র থেকে আরেক তীর্থক্ষেত্র
- Reported by:Ranjan Chanda
- Published by:Sneha Paul
Last Updated:
West Medinipur News: সাইকেলে ভারত দর্শনে বেরিয়েছেন উত্তরপ্রদেশের যুবক। দু'চাকায় ভর করে কেদারনাথ, বদ্রীনাথ থেকে শুরু করে নেপালের পশুপতিনাথ, জনকপুর মন্দির সহ অজস্র তীর্থক্ষেত্রে পৌঁছে গিয়েছেন।
মেদিনীপুর, রঞ্জন চন্দঃ বর্তমান যান্ত্রিক জীবনে মানুষ যখন সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দিশেহারা, তখন উত্তরপ্রদেশের সুলতানপুরের যুবক ওম প্রকাশ পাল এক ভিন্ন পথের যাত্রী। হাতে জাতীয় পতাকা ও ধর্মীয় ধ্বজা নিয়ে গত আট মাস ধরে তিনি ধুলোমাখা পথে নিজের সত্ত্বাকে খুঁজছেন। গত ১২ অগাস্ট ঘর ছেড়েছিলেন, লক্ষ্য কোনও বৈষয়িক উন্নতি নয়, বরং এক অনন্য ‘ভারত দর্শন’। গাড়ি-প্লেন নয়, দু’চাকার সাইকেলে ভর করে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলেছেন তিনি। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে মুক্তচেতা নিজেকে চিনে নেওয়ার ভাবনা।
ওম প্রকাশের এই সফরের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। উত্তরাখণ্ডের হিমশীতল চারধাম- গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ থেকে তাঁর যাত্রার শুরু হয়েছিল। সেই সঙ্গে তিনি পৌঁছেছেন বিষ্ণুপ্রয়াগ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত পবিত্র পঞ্চপ্রয়াগে। গিয়েছেন নেপালের পশুপতিনাথ ও জনকপুরের মন্দিরেও।
আরও পড়ুনঃ আর দূরে ছুটতে হবে না! কোচবিহারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলে এল ডাক্তার-নার্স, ভোটের আগেই দুর্ভোগের অবসান
আধ্যাত্মিকতার টানে ওম প্রকাশ ঘুরে বেরিয়েছেন বারাণসীর কাশী বিশ্বনাথ, বিন্ধ্যাচল, চিত্রকূট, গয়া এবং আসামের কামাখ্যা দেবী মন্দিরের মতো অজস্র তীর্থক্ষেত্রে। বিভিন্ন তীর্থক্ষেত্র ঘোরার পাশাপাশি প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়াই লক্ষ্য তাঁর। কেন এই ঘরছাড়া জীবন প্রশ্ন করায় ওম প্রকাশ খুব সহজ গলায় জানান, “কেবল নিজের আনন্দ আর মনের শান্তির জন্য।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, আধ্যাত্মিকতা কোনও প্রথাগত ধর্মচর্চা নয়, বরং দীর্ঘ পথ চলায় নিজেকে নতুন করে চিনে নেওয়ার এক মাধ্যম। সুলতানগঞ্জ থেকে জল নিয়ে বৈদ্যনাথ ধাম হয়ে ওম প্রকাশ ইতিমধ্যেই তারাপীঠ ও গঙ্গাসাগর সফর সেরেছেন। রোদে পোড়া তামাটে রঙ আর জট পাকানো চুলে ওম প্রকাশ যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেন, তখন তিনি কেবল একজন পর্যটক নন, বরং এক ভ্রাম্যমাণ দর্শন।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 24, 2026 12:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: হিমশীতল চারধাম থেকে তারাপীঠ-গঙ্গাসাগর! সাইকেলেই আধ্যাত্মিকতার খোঁজে ওম প্রকাশ, ঘুরছেন এক তীর্থক্ষেত্র থেকে আরেক তীর্থক্ষেত্র










