advertisement

Cooch Behar News: আর দূরে ছুটতে হবে না! কোচবিহারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলে এল ডাক্তার-নার্স, ভোটের আগেই দুর্ভোগের অবসান

Last Updated:

Cooch Behar News: জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ঘোচানোর দাবি জানাচ্ছিলেন স্থানীয়রা। অবশেষে তাঁদের সেই দাবি মেনে চলে এল চিকিৎসক-নার্স। এলাকায় বইছে খুশির হাওয়া।

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-নার্স আসায় স্থানীয়রা ভীষণ খুশি
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-নার্স আসায় স্থানীয়রা ভীষণ খুশি
তুফানগঞ্জ, কোচবিহারঃ শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগেই দূর হল তুফানগঞ্জের বালাভুত গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ। দীর্ঘ অপেক্ষার পর বালাভুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এল চিকিৎসক-নার্স। এতদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়রা আনন্দিত, এলাকায় বইছে খুশির হাওয়া।
জানা যাচ্ছে, বালাভুত গ্রামের এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা কাটানোর জন্য স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরে দাবি জানাচ্ছিলেন। অবশেষে তাঁদের সেই দাবি পূরণ করে সোমবার থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে চিকিৎসক ও নার্স এসেছে। এতে স্থানীয়রা ভীষণ খুশি।
আরও পড়ুনঃ গাছ কাটার সময় হুড়মুড়িয়ে ভাঙল সব! গাছের নীচে চাপা পড়ে মর্মান্তিক পরিণতি ব্যক্তির, পরিবারে শোকের ছায়া
জানা গিয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রের সমস্যার কারণে জরুরি প্রয়োজনে প্রায় ১৭ কিলোমিটার দূরে তুফানগঞ্জ হাসপাতালে ছুটতে হত এলাকাবাসীদের। মুমূর্ষু রোগীদের এতদূর নিয়ে যেতে অনেক সময়ই সমস্যা হত। তবে এবার সেই দুর্ভোগের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
এদিন স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার-নার্স আসার পর এক স্থানীয় বাসিন্দা বলেন, “খুব ভাললাগছে। এই পরিষেবা পেয়ে আমরা অত্যন্ত খুশি।“
এই বিষয়ে বালাভুত গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, “বালাভূত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য দফতরের তরফে চিকিৎসক ও নার্স জয়েন করায় বালাভুতবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আশা, আগামীদিনে এই বালাভুত অঞ্চলে হাসপাতাল ও আরও চিকিৎসক-নার্সের ব্যবস্থা করা হবে।“
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: আর দূরে ছুটতে হবে না! কোচবিহারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলে এল ডাক্তার-নার্স, ভোটের আগেই দুর্ভোগের অবসান
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement