TRENDING:

West Midnapore News: এসি-ফ্যানের দাপটে হারিয়েছে তালপাতার পাখা, এক ফেরিওয়ালা সেই পাখা নিয়ে ঘুরছেন শহরে

Last Updated:

West Midnapore News: গরম পড়তেই শহরজুড়ে সাইকেলে ফেরি করে তাল পাতার পাখা বিক্রি করছেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তির কাছ থেকে পাখা কিনতে দেখা গেল বেশ কয়েকজনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
পশ্চিম মেদিনীপুর: সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে হারিয়েছে জঙ্গলমহলের সেই তালপাতার পাখা। বর্তমানে ফ্যান ও এসির দাপটে হারিয়ে যাচ্ছে হাতে তৈরি এই পাখা। ৯০ দশকে ফিরে গেলে মনে পড়বে, গরমের দিনে সাধারণ মানুষের একমাত্র ভরসা ছিল তালপাতার পাখা। তখন এসি, ফ্রিজ, এয়ার কুলারের সেভাবে প্রচলন ঘটেনি গ্রাম বাংলা বা শহরেও। গরমের দিন কিংবা ইলেকট্রিসিটি থাকলেও লোডশেডিং-এর সময়ে একমাত্র ভরসা ছিল কম পয়সার হাতে তৈরি তালপাতার পাখা। কিন্তু সময় সঙ্গে হারিয়েছে তাল পাতার পাখার কদর।
advertisement

তবে এখনও হাতেগোনা কয়েকজন তাল পাতার পাখা বিক্রি করেন। গরম পড়তেই শহরজুড়ে সাইকেলে ফেরি করে তাল পাতার পাখা বিক্রি করছেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তির কাছ থেকে পাখা কিনতে দেখা গেল বেশ কয়েকজনকে। তবে যুগের উন্নতির সঙ্গে সঙ্গে ১/২ টাকার সেই তালপাতার পাখা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে। জেলার প্রাণকেন্দ্র মেদিনীপুর শহরে পাখা বিক্রি করতে দেখা গেল এক ব্যক্তিকে।

advertisement

আরও পড়ুন: অনুষ্ঠানে আসেননি দেবশ্রী, বাদ্যযন্ত্র আটকে বিক্ষোভ, অবশেষে বাড়ি ফিরলেন শিল্পীরা

আরও পড়ুন: ‘অ্যাই নেমে যা’, মঞ্চে বাংলা গান গেয়ে হেনস্থার শিকার লোপামুদ্রা! পাল্টা জবাব গায়িকার

View More

হাতের কাছে পেয়ে নস্টালজিয়ায় ভেসে সেই তালপাতার পাখা কিনলেন বহু মানুষ। তবে বিক্রেতার আক্ষেপ এখন আর আগের মতো চাহিদা নেই। হাতেগোনা কয়েকজন কেনে। আবার কেউ হারিয়ে যেতে বসা এই তালপাতার পাখা শখেও কিনছেন।

advertisement

তবে জঙ্গলমহলের তালপাতার পাখার কদর আর নেই বললেই চলে। গরমের দিনে যদি দু-এক টাকা রোজগার হয়, তার জন্যই পাখা নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন এই ফেরিওয়ালা।

সেরা ভিডিও

আরও দেখুন
২০ হাজার টাকা খরচে ২ লাখ আয়! ৪৫ দিনেই বদলে যাবে ভাগ্য, কোন চাষে মিলছে এত লাভ?
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এসি-ফ্যানের দাপটে হারিয়েছে তালপাতার পাখা, এক ফেরিওয়ালা সেই পাখা নিয়ে ঘুরছেন শহরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল