advertisement

Money Making Tips: ২০ হাজার টাকা খরচে ২ লাখ আয়! ৪৫ দিনেই বদলে যাবে ভাগ্য, কোন চাষে মিলছে এত লাভ? জেনে নিন

Last Updated:

Money Making Tips: কম পুঁজিতে বেশি লাভের স্বপ্ন দেখছেন? শসা চাষ হতে পারে বড় সুযোগ। দক্ষিণ ২৪ পরগনার এক চাষি মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ করে ৪৫ দিনে ২ লাখের বেশি আয় করেছেন। জেনে নিন কীভাবে সম্ভব।

+
মাত্র

মাত্র ২০ হাজার টাকায় ২ লাখ আয়! ৪৫ দিনের এই চাষে ভাগ্যের চাকা ঘুরবে কৃষকদের

দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: আপনি কি জানেন এই চাষ করে আপনি হয়ে যেতে পারেন লাখপতি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, চাষিরা তাদের চাষ করতে গিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। সেখানে দাঁড়িয়ে সমস্ত কৃষকরা চাই কম পুঁজি বিনিয়োগ করে যাতে বেশি অর্থ উপার্জন করা যায়। আর তাই এই চাষ কঠিন হলেও একেবারে অসম্ভব নয়।
শসা চাষ করে যার সাহায্যে যেকোনও ব্যক্তি অল্প পুঁজি করে মোটা আয় ঘরে তুলতে পারে। আর তাই কম অর্থ বিনিয়োগে এই চাষ, যা থেকে প্রচুর অর্থ আয় করা সম্ভব। আর তাই শসা চাষেই ভাগ্যের চাকা ফিরে যেতে পারে আপনার। এভাবে অনেক কৃষকের ভাগ্য আজ বদলে দিচ্ছে শসা চাষ।
আরও পড়ুন: অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো! বিশ্বমানের চিকিৎসায় অ্যাপেলো হাসপাতাল এবার নরেন্দ্রপুরে
মূলত সুন্দরবন পথ, দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ এলাকায় চাষবাসের উপরেই নির্ভরশীল মানুষ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার বিভিন্ন চাষি এই শসা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
advertisement
advertisement
গত বছর প্রথমবারের মতো শসা চাষ করে তিনি প্রায় লাখ টাকা আয় করেছেন। প্রতি বছর লাভ হয়েছে তার দ্বিগুণ। ২০ হাজার টাকার খরচে শসা চাষ করে ২ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন তিনি। মাত্র ৪৫ দিনের মধ্যে এই টাকা আয় হয়েছে তার।
আরও পড়ুন: চুরির আগে নিষ্ঠাভরে প্রণাম! চাদর মুড়ি দিয়ে…৩ টি তালা ভেঙে কীভাবে দুঃসাহসিক চুরি প্রাচীন মন্দিরে? ভাইরাল সিসিটিভি ফুটেজ
তিনি জানান, তার নিজের জমি না থাকায় অন্য জমির মালিকের কাছ থেকে ৪ হাজার টাকায় ২০ শতক জমি আগাম টাকায় নিয়ে তিনি এই চাষ করেন। তাই আপনিও এগিয়ে আসতে পারেন এই শসা চাষে। কিভাবে করবেন, তা একটু জেনে নিন।
advertisement
যে কোনও ধরনের মাটিতেই শসা চাষ করা যায়। অর্থাৎ বেলে মাটি, এঁটেল মাটি, দো-আঁশ মাটি, কালো মাটি, পলি মাটি—যে কোনও জায়গাতেই শসার চাষ হয়। শসার ফলন হতে ২ থেকে ৩ মাস সময় লাগে।
শসা চাষের জন্য খরচ হয় ৪ হাজার টাকার বীজ, ইউরিয়াসহ ৩ বস্তা সার, কীটনাশক, জমি চাষ ও লেবার—সব মিলিয়ে ২০ হাজার টাকা। ২০ শতক জমিতে মাত্র ২০ হাজার টাকা পুঁজি খাটিয়ে ৪৫ দিনে ২ লাখ টাকা আয় করা সম্ভব।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ২০ হাজার টাকা খরচে ২ লাখ আয়! ৪৫ দিনেই বদলে যাবে ভাগ্য, কোন চাষে মিলছে এত লাভ? জেনে নিন
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement