TRENDING:

South 24 Parganas News: পাথরপ্রতিমায় ভয়াবহ আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি

Last Updated:

পাথর প্রতিমার ব্রজ বল্লভপুরে বিধ্বংসী আগুনে পুড়লো দুটি ঘরের সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, জামাকাপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সোনার গহনা ও নগদ পাঁচ হাজার টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ দেড়েক টাকা বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাথরপ্রতিমা : পাথর প্রতিমার ব্রজ বল্লভপুরে বিধ্বংসী আগুনে পুড়লো দুটি ঘরের সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, জামাকাপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সোনার গহনা ও নগদ পাঁচ হাজার টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ দেড়েক টাকা বলে জানা গিয়েছে। এই ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমার ব্রজ বল্লভপুরের বাসিন্দা দিনমজুর শশাঙ্ক শেখর মাইতির থাকার ঘরের পাশে ঘরে দরজা বন্ধ করে কিছু পড়ুয়াদের নিয়ে টিউশনি পড়াচ্ছিলেন বৌমা পুনম মাইতি।
পাথরপ্রতিমায় আগুন
পাথরপ্রতিমায় আগুন
advertisement

এরপর তিনি কিছু মুরগির বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে হ্যারিকেন জ্বালিয়ে রেখেছিলেন বলে খবর। এরপরই কোনো কারণে হঠাৎ সেই হ‍্যারিকেন থেকে আগুন ধরে যায় ঘরে। ঘরে আগুনে জ্বলতে দেখে পড়ুয়াদের নিয়ে কোনক্রমে বাইরে বেরিয়ে আসে পুনম। দেখেন দুটো ঘর আগুনে দাউ দাউ করে জ্বলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে।

advertisement

আরও পড়ুনঃ শুভেন্দুর সভার আগে হটুগঞ্জের উত্তেজনায় আতঙ্কিত এলাকাবাসী

ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, জিনিসপত্র, জামাকাপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সোনার গহনা ও নগদ পাঁচ হাজার টাকা পুড়ে সব শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ দেড়েক টাকা বলে জানা গিয়েছে। ঘরের মধ্যে জ্বালিয়ে রাখা হ্যারিকেন থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পাথরপ্রতিমায় ভয়াবহ আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল