South 24 Parganas News: রাশিয়া থেকে বকখালি, ৮ হাজার কিলোমিটার পেরিয়ে উড়ে এল নতুন পাখি, কী নাম জানেন?
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Riya Das
Last Updated:
South 24 Parganas News: রাশিয়া থেকে বকখালিতে উড়ে এল নতুন পাখি। ওই পাখির নাম স্পুন-বিলড স্যান্ডপাইপার। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রাশিয়া থেকে বকখালিতে উড়ে এল নতুন পাখি। ওই পাখির নাম স্পুন-বিলড স্যান্ডপাইপার। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পার করে ওই পাখিটি বকখালিতে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার বকখালির পাতিবুনিয়া সমুদ্র সৈকতে দেখা মিলেছে এই পাখির। এই পাখিটি রাশিয়ার চুকোটকা থেকে উড়ে এসেছে। গত বছরের ৬ জুলাই সেখান থেকে এই পাখির পায়ে বিশেষ ট্যাগ লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে এই পাখি এখন বাংলার উপকূলে বিশ্রাম নিচ্ছে।
২৯ মার্চ বকখালির পাতিবুনিয়া সৈকতে প্রথম এই পাখি দেখতে পান পাখিপ্রেমী সন্দীপ দাস। তবে তার পায়ে কোনও ট্যাগ ছিল না। এর দু’দিন পরে অন্য এক পাখিপ্রেমী একই জায়গায় দ্বিতীয় একটি পাখির দেখা পান। এই পাখির ডান পায়ে একটি হালকা সবুজ রঙের ট্যাগ লাগানো ছিল। সেই ট্যাগের সূত্র ধরেই পক্ষী বিশেষজ্ঞরা পাখিটির দীর্ঘ যাত্রাপথের হদিশ পান। বর্তমানে সারা বিশ্বে এই প্রজাতির ৫০০টিরও কম পাখি বেঁচে আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুন-বলিউডের ‘নায়িকা’ হওয়া হল না, হয়ে গেলেন ‘ভিলেন’, বাড়ি বাড়ি করেছেন পরিচারিকার কাজ, বিয়ের পরেই দেউলিয়া, অর্থকষ্টেই চলে গেলেন, বলুন তো কে?
পরিযায়ী পাখির এই দীর্ঘ যাত্রাপথকে বিজ্ঞানীরা ‘ইস্ট এশিয়া-অস্ট্রালেশিয়ান ফ্লাইওয়ে’ বলে চিহ্নিত করেছেন। রাশিয়ার উত্তর-পূর্ব দিকে এই পাখিদের প্রজনন স্থল। এদের গতিবিধি নজর রাখার জন্য পায়ে রঙিন ট্যাগ লাগানো হয়। ট্যাগের রং দেখে বোঝা যায় পাখিটি বন্য পরিবেশে জন্মেছে, না তার ক্যাপটিভ ব্রিডিং হয়েছে। হালকা সবুজ ট্যাগ মানে হল এই পাখি বন্য পরিবেশে জন্মেছে।
advertisement
advertisement
আরও পড়ুন-রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের
অন্যদিকে সাদা রঙের ট্যাগ থাকলে বোঝা যায় সেটিকে খাঁচায় বড় করে ছেড়ে দেওয়া হয়েছে। হলুদ ট্যাগ ব্যবহার করা হয় মাঝপথে বিশ্রাম নেওয়া পাখিদের চিহ্নিত করতে। এই পাখিদের উপর নজরদারি চালায় একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 11:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রাশিয়া থেকে বকখালি, ৮ হাজার কিলোমিটার পেরিয়ে উড়ে এল নতুন পাখি, কী নাম জানেন?










