ব্যাঙ্ক জটিলতায় বড় ধাক্কা...! নমিনেশন জমা দিতেই পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, থমকাল লড়াই?
- Reported by:Suman Saha
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rajanya Halder: ব্যাঙ্ক অ্যাকাউন্টের জটিলতায় আটকাল রাজন্যা হালদারের নমিনেশন! ভোটে লড়াই নিয়েই কি প্রশ্নের মুখে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী?
দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর: দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আবহে ঘটে গেল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। নির্দল প্রার্থী রাজন্যা হালদার শুক্রবার বারুইপুর মহকুমা শাসকের দফতরে নমিনেশন জমা দিতে গিয়েও শেষ পর্যন্ত তা করতে পারলেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত প্রস্তুতি নিয়ে বারুইপুরে পৌঁছন রাজন্যা হালদার। তবে নমিনেশন জমা দেওয়ার শেষ মুহূর্তে প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের সময় ব্যাঙ্ক সংক্রান্ত কিছু অসংগতি ধরা পড়ে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নির্দিষ্ট তথ্য ও নথি সঠিকভাবে জমা দেওয়া বাধ্যতামূলক। সেই ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হন তিনি। ফলে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পেরে নমিনেশন জমা না দিয়েই দফতর ছাড়তে হয় নির্দল প্রার্থীকে। যদিও এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সহযোগিতা পেয়েছেন বলেই জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে রাজন্যা হালদার বলেন, “কিছু কাগজপত্রের জটিলতার কারণে আজ নমিনেশন জমা দিতে পারিনি। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু সমস্যার জন্য এই অসুবিধা হয়েছে। তবে দফতরে আধিকারিকেরা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন এবং কীভাবে সমস্যা মেটাতে হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন।”
advertisement
তিনি আরও জানান, “সমস্যার দ্রুত সমাধানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আগামিকাল, অর্থাৎ শনিবার আবার আসব নমিনেশন জমা দিতে। যে কাগজপত্রে সমস্যা রয়েছে, সেগুলি সংশোধন করে নিয়ে আসব এবং আশা করছি তখন আর কোনও বাধা থাকবে না”।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 2:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
ব্যাঙ্ক জটিলতায় বড় ধাক্কা...! নমিনেশন জমা দিতেই পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, থমকাল লড়াই?










