Indian Railways: রেলের রেকর্ড! ২০২৫-২০২৬ অর্থ বর্ষে মালদহ ডিভিশনের আয় বৃদ্ধি ১০১ শতাংশ, জানেন কত আয় হল?
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: ২০২৫-২৬ অর্থবর্ষে মালদহ রেল ডিভিশন যাত্রী আয়, মাল পরিবহন ও অবকাঠামো উন্নয়নে রেকর্ড গড়েছে। বিস্তারিত জানুন এই নজিরবিহীন সাফল্যের খতিয়ান
advertisement
এই অর্থবর্ষে যাত্রী আয়ে ৫৩৬.৩১ কোটি টাকা আয় হয়েছে, যা আগের অর্থবর্ষের তুলনায় ৬.৩২ শতাংশ বেশি। রেলের পরিষেবা উন্নতি এবং যাত্রীদের আস্থা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে বলে জানাই রেল কর্তৃপক্ষ। মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "মালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংয়ের নেতৃত্বে এই সাফল্য এসেছে। টিকিট চেকিং থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১৪.২৫ কোটি টাকা, যা আগের বছরের ৭.৫২ কোটির তুলনায় ১০১.৪৩ শতাংশ বেশি।"
advertisement
পাশাপাশি বাণিজ্যিক বিবিধ উপার্জন ১২.৬২ কোটিতে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। তিনি আরও জানান, "অপারেটিং বিভাগও উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। সিনিয়র ডিভিশনাল অপারেটিং ম্যানেজার অমরেন্দ্র কুমার মৌর্যের তত্ত্বাবধানে ১৮ মিলিয়ন টনের বেশি মাল পরিবহন হয়েছে, যা ডিভিশনের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার নীরজ বর্মার নেতৃত্বে, ট্র্যাক রিনিউয়াল সহ একাধিক কাজ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সম্পন্ন করেছে। এবং এই বিভাগ বাণিজ্যিক বিবিধ উপার্জন হিসেবে ১৭.১৬ কোটি টাকা আয় করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২১৪.৫০ শতাংশ বেশি।"
advertisement
advertisement









