advertisement

Bangla News: মানবিকতার নজির খড়দহে, বিহারের হারিয়ে যাওয়া শিশুকে বাবার হাতে তুলে দিল যুবকেরা

Last Updated:

খড়দহে মারধরের শিকার এক হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে বাবার হাতে ফিরিয়ে দিল একদল যুবক। বিহার থেকে আসা ওই শিশুকে ফিরে পেয়ে খুশি পরিবার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুবীর দে,খড়দহ: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকার একদল যুবক। টিটাগর ১৬ নম্বর ওয়ার্ডের মহিষ্যপাড়া এলাকায় বিটি রোডের উপর গতকাল একটি ১০ বছরের শিশুকে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ।
সেই সময় কাছাকাছি একটি ক্লাবে দাঁড়িয়ে থাকা স্থানীয় যুবকেরা ঘটনাটি দেখে তৎক্ষণাৎ ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে জানা যায়, শিশুটি বিহারের জামুইয়া এলাকা থেকে পালিয়ে এসেছিল। উদ্ধারের পরই যুবকেরা শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং তার বাবার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। এরপর খড়দহ থানার পুলিশের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
অবশেষে শুক্রবার শিশুটির বাবা সর্ভান মাঝির হাতে তাকে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ভিন রাজ্যের এক শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির স্থাপন করল বাংলার এই যুবকেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: মানবিকতার নজির খড়দহে, বিহারের হারিয়ে যাওয়া শিশুকে বাবার হাতে তুলে দিল যুবকেরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement