advertisement

 South 24 Parganas News: শুভেন্দুর সভার আগে হটুগঞ্জের উত্তেজনায় আতঙ্কিত এলাকাবাসী

Last Updated:

শুভেন্দুর সভার আগে হটুগঞ্জের উত্তেজনায় দোষারোপ দুই পক্ষেরই। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা প্রথম চালায়। যদিও বিজেপির পক্ষ থেকে পালটা অভিযোগ করে বলা হয়েছে হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরাই।

+
উত্তেজনা

উত্তেজনা ঠেকাতে এলাকায় পুলিশ 

#ডায়মন্ডহারবার : শুভেন্দুর সভার আগে হটুগঞ্জের উত্তেজনায় দোষারোপ দুই পক্ষেরই। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা এই হামলা প্রথম চালায়। যদিও বিজেপির পক্ষ থেকে পালটা অভিযোগ করে বলা হয়েছে হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরাই। অভিযোগ পালটা অভিযোগের চুলচেরা বিশ্লেষণে যখন যুযুধান দুপক্ষই। ঠিক তখনই ক্ষতি হয়েছে সাধারণ মানুষজনের। বাসে চালানো হয়েছে ভাঙচুর। দোকানে ধরানো হয়েছে আগুন পুড়েছে বাড়িঘর। মাথা ফেটেছে বেশ কয়েকজনের। ঝড়েছে রক্ত। ঠিক কিভাবে এই উত্তেজনা ঘটল এলাকায়।
কিভাবে মুহুর্তে বদলে গেল পরিস্থিতি। সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। শনিবার ডায়মন্ডহারবারে ছিল শুভেন্দু অধিকারীর সভা। সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের গাড়ির অভিমুখ ছিল ডায়মন্ডহারবারে দিকে। হটুগঞ্জের কাছে দুপুরের পর থেকে যানজট সমস্যা সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে জোর করে তাদের গাড়ি আটকানো হয়। এরপর ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এরপর পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। একের পর এক দোকানে হঠাৎই শুরু হয় ভাঙচুর। চালানো হয় অগ্নিসংযোগ।
advertisement
advertisement
মুহুর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাঙচুর চালানো হয় তৃণমূলের পার্টি অফিসে। এই উত্তেজনার পরিবেশ থেকে কোনোরকমে ফিরতে সমর্থ হন অগ্নিমিত্রা পাল। তিনি সমস্ত ঘটনার রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে বলে খবর। হঠাৎ ঘটা এই অনিভেপ্রেত ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রয়েছে ভয়ের পরিবেশ।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
 South 24 Parganas News: শুভেন্দুর সভার আগে হটুগঞ্জের উত্তেজনায় আতঙ্কিত এলাকাবাসী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement