advertisement

Malda News: মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর

Last Updated:

Malda News: নদীর বুকে ব্যাট-বল! মালদহের মহানন্দা এখন খেলার মাঠ, সংস্কারের দাবি স্থানীয়দের

+
মালদহ

মালদহ মহানন্দা নদী 

মালদহ: জেলার অন্যতম প্রধান নদী মহানন্দা এখন আর নদীর চেহারায় নেই, বরং তা পরিণত হয়েছে খেলার মাঠে। গঙ্গার পর মালদহের দ্বিতীয় বৃহত্তম নদী মহানন্দা ইংরেজবাজার ও পুরাতন মালদহ পৌরসভার মাঝ দিয়ে বয়ে গেলেও বর্তমানে তার বুকে জলের দেখা মিলছে খুবই কম। নদীর জল প্রায় শুকিয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেখানে জমছে খেলার আসর। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আড্ডা সব মিলিয়ে মহানন্দার বুকে এখন ছোটদের জমজমাট মাঠ।
নদীর ওপর থাকা প্রায় ২৬২ মিটার দীর্ঘ সেতুর নিচের অধিকাংশ পিলারেই নেই জল, যা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করছে। স্থানীয় বাসিন্দা ধরমবির বাঁশফোর জানান, “রক্ষণাবেক্ষণের অভাবে নদীতে সারা বছর জল থাকে না। বছরে মাত্র দু’মাস শ্রাবণ ও ভাদ্রে জল বাড়ে, তখন বন্যার পরিস্থিতিও তৈরি হয়। কিন্তু বাকি সময় নদী প্রায় শুকনো। উপরন্তু শহরের আবর্জনায় নদীর জল আরও দূষিত হচ্ছে।”
advertisement
advertisement
নদীতে খেলতে আসা যুবক বিজু মালি বলেন, “জল না থাকায় বিকেলে সবাই এখানে খেলতে আসে। এখন এটি একপ্রকার মাঠে পরিণত হয়েছে। তবে বর্ষায় জল এলে আবার সমস্যা হয়।”
advertisement
এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “খরার মরশুমের কারণে নদীর জল কমেছে। তবে মহানন্দা সংস্কারের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নদীতে আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে খনন কাজের মাধ্যমে নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।”
শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মহানন্দা ও বেহুলা দুই নদীর এই করুণ অবস্থা পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনার অভাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই জেলার অধিকাংশ নদীর এমন দুরবস্থা তৈরি হয়েছে।
advertisement
JM Momin
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement