advertisement

Python Snake: ফোঁস ফোঁস শব্দ! কাছে যেতেই চক্ষু চড়কগাছ শ্রমিকদের, মধু চা বাগান থেকে উদ্ধার বিশালাকার রক পাইথন, তারপরই ঘটল...

Last Updated:
Python Snake: চা বাগানের নালা থেকে শোনা যাচ্ছিল একটি অন্যরকমের শব্দ। এরপর সাহস করে এগিয়ে যেতে শ্রমিকরা দেখতে পেলেন প্রকান্ড এক রক পাইথনকে। চা বাগানের নালার পাশে চা গাছের নিচে দেখা মিলল পাইথনটির।
1/5
কালচিনি, অনন্যা দে: চা বাগানের নালা থেকে শোনা যাচ্ছিল একটি অন্যরকমের শব্দ। এরপর সাহস করে এগিয়ে যেতে শ্রমিকরা দেখতে পেলেন প্রকান্ড এক রক পাইথনকে। চা বাগানের নালার পাশে চা গাছের নিচে দেখা মিলল পাইথনটির।
কালচিনি, অনন্যা দে: চা বাগানের নালা থেকে শোনা যাচ্ছিল একটি অন্যরকমের শব্দ। এরপর সাহস করে এগিয়ে যেতে শ্রমিকরা দেখতে পেলেন প্রকাণ্ড এক রক পাইথনকে। চা বাগানের নালার পাশে চা গাছের নিচে দেখা মিলল পাইথনটির।
advertisement
2/5
ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ দেখা যায় বাগান জুড়ে। মধু চা বাগান এলাকার পাশেই রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল।এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে বাসরা নদী।অন্যান্য স্থানে গরমের প্রভাব লক্ষ্য করা গেলেও আলিপুরদুয়ার জেলায় দেখা যাচ্ছে বৃষ্টি।
ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ দেখা যায় বাগান জুড়ে। মধু চা বাগান এলাকার পাশেই রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে বাসরা নদী। অন্যান্য স্থানে গরমের প্রভাব লক্ষ্য করা গেলেও আলিপুরদুয়ার জেলায় দেখা যাচ্ছে বৃষ্টি।
advertisement
3/5
কালচিনি ব্লক বৃষ্টিপ্রবন এলাকা। মধু চা বাগান বাসীদের অনুমান বৃষ্টির জলে ভরে উঠেছে বাসরা নদী। এই পাইথনটি জলে বেয়ে এসে এলাকায় উঠেছে। শ্রমিকদের চোখে পড়ে গিয়েছিল দেখে রক্ষা পাওয়া গেল।
কালচিনি ব্লক বৃষ্টিপ্রবন এলাকা। মধু চা বাগান বাসীদের অনুমান বৃষ্টির জলে ভরে উঠেছে বাসরা নদী। এই পাইথনটি জলে বেয়ে এসে এলাকায় উঠেছে। শ্রমিকদের চোখে পড়ে গিয়েছিল দেখে রক্ষা পাওয়া গেল।
advertisement
4/5
শ্রমিকরা পাইথনটি দেখার পর খবর দেন বক্সা ব্যাঘ্র প্রকল্পে। জানা গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পাইথনটি উদ্ধারের কাজ শুরু করেছে।
শ্রমিকরা পাইথনটি দেখার পর খবর দেন বক্সা ব্যাঘ্র প্রকল্পে। জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পাইথনটি উদ্ধারের কাজ শুরু করেছে।
advertisement
5/5
বনকর্মীদের পক্ষ থেকে জানা যায় পাইথনটি একটি রক পাইথন। প্রায় ১২ ফুট লম্বা। শিকারের খোঁজে শ্রমিক মহল্লায় ঢুকে পড়েছিল এটি। এই পাইথন টি উদ্ধার করে নিয়ে যাওয়া হবে রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে। তারপর সেটিকে ছেড়ে দেওয়া হবে।
বনকর্মীদের পক্ষ থেকে জানা যায়, পাইথনটি একটি রক পাইথন। প্রায় ১২ ফুট লম্বা। শিকারের খোঁজে শ্রমিক মহল্লায় ঢুকে পড়েছিল এটি। এই পাইথনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হবে রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে। তারপর সেটিকে ছেড়ে দেওয়া হবে।
advertisement

ছবি

আরও দেখুন
advertisement
advertisement