সিইও অফিসে বিক্ষোভের ঘটনায় রাজ্যের তরফে চিঠি কমিশনকে! কী জানাল স্বরাষ্ট্র দফতর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভের ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আগামী ৫ই এপ্রিলের মধ্যেই রাজ্য জানিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিককে, চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্র দফতর।
মঙ্গলবার ও বুধবার দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভের ঘটনায় এখনো পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আগামী ৫ই এপ্রিলের মধ্যেই রাজ্য জানিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিককে। রাজ্যের তরফে এই মর্মেই চিঠি দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
আরও পড়ুন: মালদহ-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, পালানোর সময় বাগডোগরা থেকে গ্রেফতার!
মঙ্গলবার ও বুধবার দফায় দফায় বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত কতগুলি এফ আই আর দায়ের করা হয়েছে এবং কতজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি পদক্ষেপের কথাই জানানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারীকে। রাজ্যে স্বরাষ্ট্র দফতরের তরফে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
প্রসঙ্গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে দফায় দফায় বিজেপি ও তৃণমূলের বিক্ষোভের ঘটনা ঘটে। তাদের মধ্যে কয়েক জন সরকারি কর্মচারী ও ছিলেন বলে অভিযোগ। বুধবারও তৃণমূল কংগ্রেসের তরফে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। যারা বিক্ষোভ করেছেন তাদের বিরুদ্ধেও কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানানো হবে আগামী ৫ এপ্রিলের মধ্যে। রাজ্যের তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে কমিশনকে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 9:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
সিইও অফিসে বিক্ষোভের ঘটনায় রাজ্যের তরফে চিঠি কমিশনকে! কী জানাল স্বরাষ্ট্র দফতর









