advertisement

South 24 Parganas News: ভোটের আগে বিরাট কড়াকড়ি, বারুইপুরে ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা উদ্ধার, গ্রেফতার এক

Last Updated:

South 24 Parganas News: নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে  ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা উদ্ধার। 

উদ্ধার করছে পুলিশ
উদ্ধার করছে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা উদ্ধার, গ্রেফতার এক বারুইপুর থানার পুলিশ চম্পাহাটি এলাকায় অভিযানে নেমে উদ্ধার করল ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা। গ্রেফতার করা হয়েছে দেবাশীষ মণ্ডল নামে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে চকলেট বাজি তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দেবাশীষের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এগুলি স্থানীয় এলাকায় বেআইনি ভাবে সরবরাহ করার পরিকল্পনা ছিল। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
আরও পড়ুন-তেড়ে আসছে ঝড়-তুফান…! ঘণ্টাখানেকেই তীব্র গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাবে দক্ষিণের এই জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD
পুলিশ আরও জানিয়েছে, এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে। চম্পাহাটি এলাকায় এই ধরনের নিষিদ্ধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
আরও পড়ুন-হাতে মাত্র ১২ দিন…! পয়লা বৈশাখ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৪ রাশির, বিরাট আর্থিক ক্ষতি-স্বাস্থ্যহানি
স্থানীয়দের একাংশের মতে, নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা নতুন নয়, তবে পুলিশের সক্রিয়তায় প্রশংসা এলাকার মানুষের। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে ভোটকে অবাধ ও সুষ্ঠু করতে এই ধরনের নজরদারি  আরও জোরদার করা হবে। পুলিশ ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনায় নজর রাখছে প্রশাসন
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভোটের আগে বিরাট কড়াকড়ি, বারুইপুরে ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা উদ্ধার, গ্রেফতার এক
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement