IMD Weather Alert: তেড়ে আসছে ঝড়-তুফান...! ঘণ্টাখানেকেই তীব্র গরম থেকে স্বস্তি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভাসাবে দক্ষিণের এই জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Alert: দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা শনিবার পর্যন্ত দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কিছুটা গরম ও অস্বস্তি বাড়তে পারে দু-এক জেলায়। রবিবার ফের বর্জ্যবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement








