Rabindranath Tagore: রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণের ১০০ বছর সম্পূর্ণ! শান্তিনিকেতনে হাজির বহু ইতালিবাসী
- Reported by:Souvik Roy
- Published by:Pooja Basu
Last Updated:
চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণ ১০০ বছরে পদার্পণ করল। আর এই উপলক্ষ্যে ইতালি থেকে প্রায় পঞ্চাশের অধিক মানুষজন এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে।
বীরভূম: বিশ্বকবি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনকালে তিন বার ইতালিতে গিয়েছিলেন। ১৮৭৮ সালে প্রথম বার ১৭ বছর বয়সে তাঁর ইতালি ভ্রমণ, এরপর ১৯২৫ এবং ১৯২৬ সালে পর পর দু’বার তিনি ইতালির সরকারের আমন্ত্রণে সেখানে যান। তবে সব থেকে উল্লেখযোগ্য ইতালি ভ্রমণ হল ১৯২৬ সালের।
১৯২৬ সালে ইতালি ভ্রমণের সময় মুসোলিনির সঙ্গে দেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছিলেন যা নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে। তিনি মোট ৪১ দিন ইতালিতে কাটিয়েছিলেন এবং ইতালির আটটি শহরে ঘুরেছিলেন। চার বার তিনি বক্তৃতা করেছিলেন সেই দেশে। এ ছাড়াও সরকারি আমন্ত্রণে তিনি ইতালির বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।
advertisement
আরও পড়ুনHanuman Jayanti Special: তরমুজ দিয়ে বজরংবলীর মূর্তি! হনুমান জয়ন্তীতে বাঁকুড়ার গৃহবধূর চমক
advertisement
তবে চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণ ১০০ বছরে পদার্পণ করল। আর এই উপলক্ষ্যে ইতালি থেকে প্রায় পঞ্চাশের অধিক মানুষজন এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের পাশাপাশি স্থানীয় একটি রেস্তোরাঁয় তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু গ্যাসের অভাবে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কাঠ ও কয়লার জ্বালে রান্না করতে হয়।
advertisement
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর আগে থেকেই বোলপুর ও আশপাশের এলাকায় গ্যাসের সমস্যা শুরু হয়েছিল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে। বিশেষ করে বাণিজ্যিক গ্যাস মেলা কঠিন হয়ে দাঁড়ায়। তবে ইতালির মানুষজন জানান, গ্যাসের রান্নার থেকে উনুনের আঁচে তৈরি রান্নার খাবার খেলাম বেশ ভাল লাগলো।
সৌভিক রায়
Location :
Birbhum,West Bengal
First Published :
Apr 02, 2026 4:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Rabindranath Tagore: রবীন্দ্রনাথ ঠাকুরের ইতালি ভ্রমণের ১০০ বছর সম্পূর্ণ! শান্তিনিকেতনে হাজির বহু ইতালিবাসী








