advertisement

Mamata Banerjee on Malda Violence: মালদহে যে ঘটনা ঘটেছে, তার দায় নির্বাচন কমিশনেরই: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
Mamata Banerjee on Malda Violence: সব আধিকারিক বদলে দিয়ে, তাঁর হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশন। এখানে ‘সুপার রাষ্ট্রপতি শাসন’ চালাচ্ছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
1/5
সাগরদিঘি, তন্ময় মণ্ডল: মালদহে যে ঘটনা ঘটেছে, তার দায় নির্বাচন কমিশনের। সব আধিকারিক বদলে দিয়ে, তাঁর হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশন এখানে ‘সুপার রাষ্ট্রপতি শাসন’ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সাগরদিঘির ধুমালপাহাড়ে সাগরদিঘি তৃণমূল প্রার্থী বাইরণ বিশ্বাস তাঁর সমর্থনে সভা করলেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/5
বৃহস্পতিবার সাগরদিঘির সভা থেকে মমতা জানান, মালদহের ঘটনায় তাঁকে কোনও তথ্যই জানানো হয়নি। রাতে সাংবাদিকের কাছে জানতে পারেন যে, জজদের ঘেরাও করে রাখা হয়েছে। নতুন মুখ্যসচিব এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সাগরদিঘীর সভা থেকে মমতা জানান, মালদার ঘটনায় তাঁকে কোনও তথ্যই জানানো হয়নি। রাতে সাংবাদিকের কাছে জানতে পারেন যে, জজদের ঘেরাও করে রাখা হয়েছে। নতুন মুখ্যসচিব এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি বলেও জানান তিনি।
advertisement
3/5
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে, একদিকে হোম মিনিস্টার আর অন্যদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে নির্বাচন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে।’ মালদহের যে ঘটনা ঘটেছে, তার দায় নির্বাচন কমিশনেরই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে, একদিকে হোম মিনিস্টার আর অন্যদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে নির্বাচন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে।’ মালদহে যে ঘটনা ঘটেছে, তার দায় নির্বাচন কমিশনেরই।
advertisement
4/5
তিনি এও বলেন, ‘আমার হাতে এখন প্রশাসন নেই। আইনশৃঙ্খলা এখন সবটাই আমার হাত থেকে কেড়ে নির্বাচন কমিশন হাতে নিয়েছে। ওরা হোম মিনিস্টার অমিত শাহের কথায় চলে। আমার কথায় চলে না। মুখ্যসচিব থেকে পুলিশ সুপার, সকলে বদলে গিয়েছেন।’

5/5
মালদহের কালিয়াচকের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুধবার রাতে যে ঘটনা মালদহে ঘটেছে, জানি না কারা করেছে। আমার কাছে কেউ কোনও খবর দেয়নি। কারণ, এখানকার চিফ সেক্রেটারি আজ পর্যন্ত কলঅন করেননি। আমাকে কোনও ইনফরমেশন এরা দেয় না। আমি রাত ১২টায় একজন সাংবাদিকের কাছ থেকে জানতে পারি জজদের ঘেরাও করে রেখেছেন।’