advertisement

Purulia News: কিউকোসিন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পুরুলিয়ার জয়জয়কার! ১৬-র মধ্যে ১১ জনই পেল সাফল্য 

Last Updated:

Purulia News: খড়গপুরে অনুষ্ঠিত আন্তঃজেলা কিউকোসিন ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার প্রতিযোগীরা দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছে।

+
ক্যারাটে

ক্যারাটে

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের পুরুলিয়া জেলা এখন শুধু পড়াশোনা বা সংস্কৃতিতেই নয়, শরীরচর্চা ও খেলাধুলার ক্ষেত্রেও দ্রুত এগিয়ে চলেছে। বিশেষ করে ক্যারাটে খেলায় এই জেলার ছেলে-মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। সম্প্রতি খড়গপুরে অনুষ্ঠিত আন্তঃজেলা কিউকোসিন ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার প্রতিযোগীরা দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছে।
এই প্রতিযোগিতায় পুরুলিয়া থেকে মোট ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে এগারো জন বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করেছেন। হেভি ওয়েট বিভাগে প্রথম স্থান অধিকার করেন লাল বাবু বাউরী এবং দ্বিতীয় স্থান পান প্রেম কুমার গোস্বামী। লাইট ওয়েট ফাইট বিভাগে প্রথম হন অভিষেক সহিস, আর লাইট ওয়েট মেয়েদের বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন মিকি মাহাতো।
advertisement
কাতা বিভাগেও পুরুলিয়ার প্রতিযোগীরা দারুণ সাফল্য পেয়েছেন। বড়দের কাতা বিভাগে প্রথম স্থান পান সোমনাথ মোদক এবং ছোটদের কাতা বিভাগে প্রথম হন শ্রেয়া তাপাদার। এছাড়াও আরও পাঁচজন প্রতিযোগী তৃতীয় স্থান অর্জন করেছেন। ভিন জেলায় গিয়ে এই সাফল্য প্রমাণ করে যে পুরুলিয়ার প্রতিভা এখন অনেকটাই এগিয়ে।
advertisement
advertisement
এই সাফল্য নিয়ে প্রশিক্ষক অভিজিৎ শীল জানান, প্রায় শতাধিক প্রতিযোগীর মধ্যে পুরুলিয়ার ছেলেমেয়েরা খুব ভালো ফল করেছে। আগামী দিনে তাদের রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া ও আলিপুরদুয়ারসহ বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এই সাফল্য পাওয়া সত্যিই গর্বের বিষয়। জেলাবাসীর আশা, ভবিষ্যতে এই সাফল্যের ধারা আরও বাড়বে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Purulia News: কিউকোসিন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পুরুলিয়ার জয়জয়কার! ১৬-র মধ্যে ১১ জনই পেল সাফল্য 
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement