advertisement

Summer Tips: গরম পড়তেই শুরু গবাদি পশুর পরিচর্যা, কোন নিয়মে তারা থাকবে সুস্থ? জানাচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:

Summer Tips: গরম পড়তে শুরু করেছে ইতিমধ্যে। এই সময় গবাদি পশুর পরিচর্যা না করলে পশুগুলি অসুস্থ হয়ে পড়বে, মারাও যেতে পারে। ফলে এই সময় গবাদি পশুদের সুস্থ রাখতে হবে। 

+
গরু

গরু

মথুরাপুর, নবাব মল্লিক: গরম পড়তে শুরু করেছে। এই সময় গবাদি পশুর পরিচর্যা না করলে তারা অসুস্থ হয়ে পড়বে, মারাও যেতে পারে। ফলে এই সময় গবাদি পশুদের সুস্থ রাখতে হবে।ইতিমধ্যে যে সমস্ত সমস্যা হয়, সেই সমস্যাগুলি সমাধানের খোঁজ দিয়েছেন বিএলডিও সত্যজিৎ বেশ্রা। বিভিন্ন জায়গায় এই নিয়ে করা হচ্ছে ক্যাম্প। পশুগুলি অসুস্থ হয়ে পড়লেই যোগাযোগ করতে বলা হয়েছে প্রাণী চিকিৎসকদের সঙ্গে।
গরমে গবাদি পশু বিশেষ করে গরু ও ছাগল জ্বরে আক্রান্ত হয়। এই প্রবণতা দিনের পর দিন বাড়ছে। ফলে চিন্তায় পড়েছেন অনেকেই। এই সংক্রান্ত প্রচুর রিপোর্ট আসে গরমের সময়। মূলত অতিরিক্ত গরমের জন্য গবাদি পশুরা এই জ্বরে আক্রান্ত হয়। সেই জন্য সকাল দশ’টার আগে মাঠ থেকে গরু তুলে আনার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠান্ডা জয়গায় গরুগুলিকে বেঁধে রাখা, বিকাল তিন’টের পর আবার গবাদিপশু বাইরে ছাড়তে হবে। গরমের সময় গরুদের ভরপেট খাবার দেওয়া যাবে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাজনীতি নয়, এ গান বন্ধুত্বের! মেমারির প্রার্থীর জন্য প্রচারের গানে কণ্ঠ দিলেন কেশব দে, ভাইরাল
ভরপেট খাবার দিলে ডায়রিয়ার মত সমস্যা হতে পারে। এদিকে জ্বর হলে গরুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুড়, ঠান্ডা জল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। গুড়, ঠান্ডা জলের সঙ্গে লবণ মিশিয়ে দিলে খুব ভাল হয় বলে জানিয়েছেন। এই সময় গরুর জ্বর চিন্তায় ফেলেছে সকলের। ছাগলের ক্ষেত্রেও একই পরামর্শ রয়েছে। এ ব্যাপারে একটু সচেতন থাকলে গবাদি পশুগুলি ভাল থাকবে বলে আশাবাদী সকলেই। সেই সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খাওয়ানো যেতে পারে। এই সংক্রান্ত বিষয়গুলি সবার মধ্যে ছড়িয়ে দিতে এলাকায় এলাকায় প্রচার করছে প্রাণী সম্পদ ও কৃষি দফতর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Summer Tips: গরম পড়তেই শুরু গবাদি পশুর পরিচর্যা, কোন নিয়মে তারা থাকবে সুস্থ? জানাচ্ছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement