advertisement

Assembly Election 2026: রাজনীতি নয়, এ গান বন্ধুত্বের! মেমারির প্রার্থীর জন্য প্রচারের গানে কণ্ঠ দিলেন কেশব দে, ভাইরাল

Last Updated:

Assembly Election 2026: দীর্ঘ দিনের বন্ধু, তাই বন্ধুর জন্য গান গাওয়া, ওর কাজ আমাকে উদ্বুদ্ধ করে-বললেন সংগীত শিল্পী কেশব দে।

+
কেশব

কেশব দে

মেমারি, সায়নী সরকার: দীর্ঘদিনের বন্ধু তাই বন্ধুর জন্য গান গাওয়া, ওর কাজ আমাকে উদ্বুদ্ধ করে-বললেন সংগীত শিল্পী কেশব দে। সামনেই বিধানসভা নির্বাচন ২০২৬, প্রচারের নতুনত্ব আনতে ও যুব সমাজকে আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। মাঠে ময়দানে প্রচারের পাশাপাশি সামাজিক মাধ্যমেও চলছে জোর কদমে প্রচার, কেউ করছেন সোশ্যাল মিডিয়া প্রচার, আবার কেউ তৈরি করছেন গান।
মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার। তাঁর প্রচারের জন্য গান গাইলেন সংগীত শিল্পী কেশব দে।’কাজের ছেলের কাছের ছেলে’ এই গানের মাধ্যমে রাসবিহারী হালদারের কাজের ও উন্নয়নের দিকগুলি তুলে ধরেছেন তিনি। ইতিমধ্যেই সেই গানই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। আর এই গান এবার ব্যবহার হবে প্রচার চালাবেন বলে জানালেন রাসবিহারী হালদার। তিনি বলেন, ছাত্র রাজনীতি সময় থেকে দীর্ঘদিনের সম্পর্ক কেশব দের সঙ্গে। তাই আমি প্রার্থী হওয়ার পর সারা বছর আমি যা কাজ করেছি এবং আগামী দিনে মেমারি বিধানসভার জন্য কী কাজ করব সেটা নিয়ে কেশব একটি গান করেছে প্রচারের জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এপ্রিলে শুধু ছুটি আর ছুটি…! লং উইকেন্ড কোন সপ্তাহে? রইল স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধের সম্পূর্ণ তালিকা
সংগীতশিল্পী কেশব দে বলেন, আমি দীর্ঘদিন ধরেই তৃণমূলের জন্য আফিসিয়ালি বিভিন্ন গান করেছি কিন্তু এটির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটি একটি বন্ধুর জন্য বন্ধুর গাওয়া গান। আর ছাত্র রাজনীতি থেকেই আমার সঙ্গে রাসবিহারীর একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়, ওর বিভিন্ন কাজ আমাকে খুব উদ্বুদ্ধ করে। তাই ও যখন প্রার্থী হয়, এই গান আমি করি ওঁর প্রচারের জন্য। আগামিদিনে বন্ধুর জন্য প্রচারেও যাবেন বলে জানিয়েছেন কেশব। তিনি আরও বলেন, অল্প দিনের মধ্যেই যেভাবে রাসবিহারী মানুষের মনে জায়গা করে নিয়েছে, তাতে আমি আশাবাদী ওই জিতবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Assembly Election 2026: রাজনীতি নয়, এ গান বন্ধুত্বের! মেমারির প্রার্থীর জন্য প্রচারের গানে কণ্ঠ দিলেন কেশব দে, ভাইরাল
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement